শিরোনাম
চন্দনাইশ উপজেলা ছাত্রদলের সভাপতি পদে ‘দুঃসময়ের কাণ্ডারি’ ফয়সাল সিকদার সোহানকে চান তৃণমূল কর্মীরা চন্দনাইশের হাশিমপুরে গাউসিয়া কমিটি ১নং ওয়ার্ডের ইউনিট শাখার ঈদ-এ মিলাদুন্নবী (দ:) মাহফিল চন্দনাইশের সাতবাড়িয়ায় আহলে বাইতে রাসূল (দ:)’র স্মরণে সুলতানে কারবালা মাহফিল ২৫ ও ২৬ জুন ব্রাজিলের জার্সিতে মোহনের শুভকামনা বার্তা চীনা অর্থায়নে পরিকল্পনা, দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু অগ্রাধিকার পাচ্ছে ইরান তেল রপ্তানি করতে না পারলে মধ্যপ্রাচ্য তেল রপ্তানি করতে পারবে না পাটগ্রাম সীমান্তে আবারও পুশ ইনের চেষ্টা বিএসএফের :সতর্ক অবস্থানে বিজিবি পাটগ্রাম সীমান্তে ১০ জনকে পুশ ইন বিএসএফ এর, রুখে দিয়েছে বিজিবি-জনতা  যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের ওপর ইসরাইল নজরদারি চালাচ্ছে আশঙ্কা  ওয়াশিংটনের পাটগ্রাম পৌর আমির সোহেল রানাকে জড়িয়ে মিথ্যা তথ্য ছড়ানোর প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
বুধবার, ২৪ জুন ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন

মেয়াদোত্তীর্ণ দধি দিয়ে লাচ্ছি তৈরী করার দায়ে কুটুমবাড়ি রেস্টুরেন্টকে জরিমানা

রিপোটারের নাম / ৪৫৪ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪

 

রাকিবুল হাসান ,চট্টগ্রাম প্রতিনিধি :  জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ চট্টগ্রাম বিভাগ, ক্যাব ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ছাত্রদের সমন্বয়ে পৃথক অভিযানে ৫টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৬২হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) নগরীর চকবাজার ও চবির জিরো পয়েন্টে এই অভিযান পরিচালনা করা হয়।

এ সময় চকবাজার এলাকার কটুমবাড়ি রেস্টুরেন্টে মেয়াদোত্তীর্ণ দধি দিয়ে লাচ্ছি তৈরী করার দায়ে ৫০,০০০ টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে দুপুর সাড়ে ১২টায় ক্যাব, চবি ছাত্র এবং হাটহাজারী থানার সহায়তায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে বিভিন্ন খাবার হোটেলে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৪টি প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রক্রিয়াজাত এবং অনিরাপদ পানি কন্টেইনারে সংরক্ষণের দায়ে মউর দোকানকে ২ হাজার টাকা, বেলাল হোটেলকে ৪ হাজার টাকা, আজিজ হোটেলকে ৪ হাজার টাকা এবং মতলব ফুড কর্ণারকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে এ সময় উপস্থিত ছিলেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক ফয়েজ উল্যাহ, সহকারী পরিচালক (মেট্রো) মো: আনিছুর রহমান, সহকারী পরিচালক রানা দেব নাথ ।


এই ক্যাটাগরির আরো সংবাদ