শিরোনাম
দেশের যুবসমাজকে রাষ্ট্র পুনর্গঠন এবং ডেঙ্গু দমনে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী  লালমনিরহাটের পাটগ্রামে বিসমিল্লাহ ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্সে পীরে বাঙ্গাল সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ (মা.জি.আ) পাটগ্রাম সীমান্তে বিএসএফের ফাঁকা গুলি ও নৌকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পোরশা উপজেলায় ডাসকো ফাউন্ডেশনের আয়োজনে,একশন এইড বাংলাদেশের সহযোগিতায় কমিউনিটির শিশুদের আনন্দ উৎসব। পাটগ্রামে বিজিবির মামলায় ৪ বিএনপি নেতাসহ গ্রেপ্তার ৬ আগামী ২৫ সেপ্টেম্বর থেকে বড় পরিসরে শিশুদের হামের টিকা দেওয়ার কার্যক্রম শুরু হবে : স্বাস্থ্যমন্ত্রী ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ভারতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না প্রধানমন্ত্রী। স্থায়ী সচিব ছাড়াই দুই বছর, ছাতক পৌরসভার সেবা কতটা স্বাভাবিক?
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন

লালমনিরহাটের পাটগ্রামে ইমামকে হেনস্তার প্রতিবাদে মানববন্ধন

রিপোটারের নাম / ১৪০ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৯ জুলাই, ২০২৬

 

এফ আই রানা , লালমনিরহাট জেলা প্রতিনিধি :  লালমনিরহাটের পাটগ্রামে মসজিদ কমিটি কর্তৃক খতিবকে জুমার খুতবাকালীন খুতবায় বাঁধা প্রদান ও হেনস্তার প্রতিবাদে ইমাম মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৯জুলাই) বিকেলে পাটগ্রাম বায়তুল মোয়াজ্জেম বড় মসজিদের সামনে পাটগ্রাম উপজেলা ইমাম -মুয়াজ্জিন কল্যাণ পরিষদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন অধ্যক্ষ মাওলানা কাজী ইউনুস আলী।

এতে উপজেলার বিভিন্ন মসজিদের শত শত ইমাম মুয়াজ্জিন ও আলেম অংশগ্রহণ করেন। মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মুফতি মাওলানা আবুল কাসেম, হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল মামুন,মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা জহুরুল ইসলাম প্রমুখ।

মানববন্ধন থেকে বক্তারা জুমার খুতবাকালে একজন সন্মানিত ইমামকে অপমান ও খুতবায় বাঁধা প্রদানের বিষয়ে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে এর সুষ্ঠু বিচার নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

জানা গেছে গত শুক্রবার (১৭ জুলাই) পাটগ্রাম উপজেলার পাটগ্রাম ইউনিয়নের ধবলসতী পাকা মসজিদ নামক মসজিদে জুমার খুতবাকে কেন্দ্র করে ওই মসজিদের সেক্রেটারী স্থানীয় যুবদল নেতা জনৈক রবিউল ইসলাম রতনসহ কতিপয় ব্যক্তি খুতবার আলোচনা বন্ধ করতে ইমামকে বাধ্য করেন এবং মসজিদে হট্রগোল সহ ইমামের উদ্দেশ্যে নানা রকমের অশালীন কথা -বার্তা বলেন।

এ বিযয়ে উপজেলার আলেম ওলামা সহ সাধারণ মানুষের মাঝে বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ

;