শিরোনাম
চন্দনাইশ উপজেলা ছাত্রদলের সভাপতি পদে ‘দুঃসময়ের কাণ্ডারি’ ফয়সাল সিকদার সোহানকে চান তৃণমূল কর্মীরা চন্দনাইশের হাশিমপুরে গাউসিয়া কমিটি ১নং ওয়ার্ডের ইউনিট শাখার ঈদ-এ মিলাদুন্নবী (দ:) মাহফিল চন্দনাইশের সাতবাড়িয়ায় আহলে বাইতে রাসূল (দ:)’র স্মরণে সুলতানে কারবালা মাহফিল ২৫ ও ২৬ জুন ব্রাজিলের জার্সিতে মোহনের শুভকামনা বার্তা চীনা অর্থায়নে পরিকল্পনা, দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু অগ্রাধিকার পাচ্ছে ইরান তেল রপ্তানি করতে না পারলে মধ্যপ্রাচ্য তেল রপ্তানি করতে পারবে না পাটগ্রাম সীমান্তে আবারও পুশ ইনের চেষ্টা বিএসএফের :সতর্ক অবস্থানে বিজিবি পাটগ্রাম সীমান্তে ১০ জনকে পুশ ইন বিএসএফ এর, রুখে দিয়েছে বিজিবি-জনতা  যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের ওপর ইসরাইল নজরদারি চালাচ্ছে আশঙ্কা  ওয়াশিংটনের পাটগ্রাম পৌর আমির সোহেল রানাকে জড়িয়ে মিথ্যা তথ্য ছড়ানোর প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন

শিক্ষার্থীদের উচ্ছ্বাসে মুখর বৃত্তি প্রদান অনুষ্ঠিত

রিপোটারের নাম / ১২৬ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৩১ মে, ২০২৬

মোঃ সামছু উদ্দিন লিটন, নোয়াখালী প্রতিনিধি :  নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার ৫নং অজুনতলা ইউনিয়নের গোরকাটা এলাকায় শিক্ষার প্রসার ও মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে গোরকাটা নবজাগরণের সংঘের ৭ম বৃত্তি প্রদান অনুষ্ঠান। শনিবার (৩০ মে) সন্ধ্যায় আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক, শিক্ষানুরাগী এবং সৈয়দ হারুন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও টপস্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক লায়ন সৈয়দ হারুন এমজেএফ। তিনি মেধাবী শিক্ষার্থীদের হাতে বৃত্তি ও সম্মাননা তুলে দেন এবং তাদের ভবিষ্যৎ জীবনে সাফল্যের জন্য শুভকামনা জানান।

প্রধান অতিথির বক্তব্যে লায়ন সৈয়দ হারুন বলেন, “একটি জাতিকে এগিয়ে নিতে হলে শিক্ষার বিকল্প নেই। আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাদের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক দায়িত্ব।” তিনি শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, নৈতিক মূল্যবোধ চর্চা এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গোরকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদ উল্যাহ, বিশিষ্ট ব্যবসায়ী শেখ ফরিদ, আব্দুল বাতেন, শহীদুল্লাহ, সাবেক ছাত্রনেতা মীর মোশারফ হোসেন মানিক, মোহাম্মদ গোলাম রসুল ডালিম এবং সংগঠনের সাবেক সভাপতি মো. তালেবুজ্জামান পলাশসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

গোরকাটা নবজাগরণের সংঘের সভাপতি গোলাম কুদ্দুস অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং সংগঠনের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম অনুষ্ঠান সঞ্চালনা করেন।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে গোরকাটা নবজাগরণের সংঘ শিক্ষা, সামাজিক উন্নয়ন ও মানবকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। প্রতি বছরের মতো এবারও মেধাবী শিক্ষার্থীদের সম্মানিত করার উদ্যোগ এলাকার শিক্ষার্থীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।

অনুষ্ঠান শেষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও অভিভাবকরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, এমন উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আরও আগ্রহী করে তুলবে এবং ভবিষ্যতে বড় স্বপ্ন দেখার সাহস যোগাবে।

স্থানীয়দের মতে, শিক্ষা ও মানবিক উন্নয়নে এ ধরনের আয়োজন সেনবাগের সামাজিক অগ্রযাত্রাকে আরও বেগবান করবে এবং নতুন প্রজন্মকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ