শিরোনাম
পোরশায় উৎসবমুখর পরিবেশে শিক্ষার মানোন্নয়ন ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত। চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক সংবাদ সারাবেলার ৯ম বর্ষপূর্তি উদযাপন জমকালো আয়োজনে কক্সবাজার সমুদ্র সৈকতে সমরকন্দি ইসলামীক সাংস্কৃতিক ফোরামের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন কাল কক্সবাজারে অনুষ্ঠিত হবে সমরকন্দি ইসলামীক সাংস্কৃতিক ফোরামের অভিষেক অনুষ্ঠান  পোরশায় আকস্মিক শিলাবৃষ্টিতে ক্ষেতের সোনালী ধান ঝরে যাওয়ায় দিশেহারা কৃষক। পোরশায় কিশোরী ফুটবল দলের মাঝে খেলাধুলার সামগ্রী বিতরণ ইসলামী আদর্শ বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ: ২০২৭ সালের এসএসসিতে সেরা ফলাফলের প্রত্যয় চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ৩নং কৈয়ারবিল ইউনিয়নবাসীর দোয়া চাইলেন দিদারুল ইসলাম এরফান পোরশায় মাদকবিরোধী অভিযানে স্থানীয় জনগনের সহায়তায় ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ও ৩২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ পোরশায় উৎসব মুখর পরিবেশে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:০২ অপরাহ্ন

সাংবাদিক জয়নালকে সাইবার সুরাক্ষা মামলা দিয়ে গ্রেপ্তার, সংবাদমাধ্যমের স্বাধীনতা প্রশ্নের মুখে

রিপোটারের নাম / ১৮২ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬

 

সীতাকুণ্ড প্রতিনিধি : চট্টগ্রামের সীতাকুণ্ডে মুসকান ড্রিংকিং ওয়াটার কারখানার বোতলজাতকরণ প্রক্রিয়া নিয়ে প্রতিবেদন প্রকাশের পর দৈনিক জনবাণী পত্রিকার সংবাদকর্মী ও বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থা চট্টগ্রাম সীতাকুণ্ড উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক সাংবাদিক জয়নাল আবেদীনকে পুলিশ গ্রেফতার করেছে সীতাকুণ্ড থানা পুলিশ এবং পরবর্তীতে মামলায় সাইবার সুরাক্ষা আইনে মামালা দিয়ে চট্টগ্রাম জেলা আদালতে পাঠানো হয়েছে সীতাকুণ্ড থানার মামলা নং ৫৬

স্বাধীন দেশের মুক্ত চেতনা কে পুলিশ বাধা দিয়েছে এবং

ঘটনায় উদ্বেগ ও প্রশ্ন দেখা দিয়েছে।

 

গত ২ অক্টোবর সাংবাদিক জয়নাল আবেদীন তথ্য ও প্রমানাধি সংগ্রহের জন্য ছদ্মবেশে মুসকান ড্রিংকিং ওয়াটার কারখানায় কাজ শুরু করেন। সেখানে মুসকান এর পানির বোতল জাত প্রক্রিয়ায় অনিয়ম, ভেজাল এবং অপরিচ্ছন্ন পরিবেশের অভিযোগের বিষয়ে তথ্য ও প্রমাণ সংগ্রহ করেন তিনি। পরে এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেন। পরবর্তিতে এ প্রতিবেদন একাধিক গনমাধ্যমে প্রকাশিত হয়

 

প্রতিবেদনটি প্রকাশের পর মুসকান কর্তৃপক্ষ তাকে ডেকে নিয়ে লিখিত অভিযোগ ছাড়া পুলিশকে খবর দেয় বলে জানা গেছে সীতাকুণ্ড থানার এস আই নুর উল্লাহ কোনো রকম লিখিত অভিযোগ ছাড়ায় ঘটনা তদন্ত ছাড়ায় সাংবাদিক জয়নাল কে গ্রেপ্তার করে নিয়ে যায় । এরপর তাকে থানায় বসিয়ে রাখা হয় ওবং এবং পরবর্তীতে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়।

 

অনুসন্ধানী সাংবাদিকতায় তথ্য সংগ্রহের জন্য ছদ্মবেশ ধারণের পদ্ধতি নেন একইভাবে, কোনো প্রতিবেদন প্রকাশের পর সাংবাদিকের বিরুদ্ধে নেওয়া আইনগত পদক্ষেপও যথাযথ প্রক্রিয়া ও স্বচ্ছতার ভিত্তিতে হওয়া প্রয়োজন।

 

এদিকে, মুসকান ড্রিংকিং ওয়াটার ও এর মূল প্রতিষ্ঠান এস এ গ্রুপের প্রতিষ্ঠাতা শাহাবুদ্দিন আলম অতীতে ঋণ জালিয়াতি ও ব্যাংকিং কেলেঙ্কারির অভিযোগে একাধিকবার আলোচনায় এসেছেন। বিভিন্ন ব্যাংক থেকে সাড়ে তিন হাজার কোটি টাকারও বেশি ঋণ নিয়ে তা পরিশোধ না করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এ ছাড়া, দুর্নীতি দমন কমিশন (দুদক) ও বিভিন্ন ব্যাংকের করা শতাধিক মামলা তার বিরুদ্ধে চলমান বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ২০১৮ সালে ঋণসংক্রান্ত অভিযোগে তিনি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) কর্তৃক গ্রেপ্তারও হয়েছিলেন বলে জানা গেছে। সর্বশেষ ২০২৩ সালে ঋণখেলাপি এস এ গ্রুপের শাহাবুদ্দিন আলম ও তার স্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

 

সাংবাদিক জয়নাল আবেদীনের বিরুদ্ধে মামলার সুনির্দিষ্ট অভিযোগ, তাকে আটক বা থানায় রাখার আইনি ভিত্তি এবং কারখানার বিরুদ্ধে প্রকাশিত প্রতিবেদনে উত্থাপিত অভিযোগের সত্যতা—সবকিছুই নিরপেক্ষভাবে যাচাই করা জরুরি।

 

সাংবাদিকতার স্বাধীনতা ও জনস্বার্থে তথ্য প্রকাশের অধিকার গণতান্ত্রিক সমাজের গুরুত্বপূর্ণ অংশ। একই সঙ্গে আইন প্রয়োগকারী সংস্থার দায়িত্ব হচ্ছে অভিযোগের ভিত্তিতে আইনানুগ ও স্বচ্ছ প্রক্রিয়া অনুসরণ করা।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ

;