শিরোনাম
চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ৩নং কৈয়ারবিল ইউনিয়নবাসীর দোয়া চাইলেন দিদারুল ইসলাম এরফান পোরশায় মাদকবিরোধী অভিযানে স্থানীয় জনগনের সহায়তায় ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ও ৩২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ পোরশায় উৎসব মুখর পরিবেশে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের নতুন সেচ্ছাসেবী সদস্যদের নিয়ে ওরিয়েন্টেশন ও মোটিভেশনাল সেমিনার অনুষ্ঠিত সিলেটে সুজন মিয়া গ্রেপ্তার, বালুমহাল নিয়ে আগেও সংবাদ প্রকাশ সাংবাদিক জয়নালকে সাইবার সুরাক্ষা মামলা দিয়ে গ্রেপ্তার, সংবাদমাধ্যমের স্বাধীনতা প্রশ্নের মুখে সমরকন্দী ইসলামীক সাংস্কৃতিক ফোরাম বাংলাদেশের কাউন্সিল অনুষ্ঠিত সার্ক এডুকেশন কনক্লেভ অ্যান্ড অ্যাওয়ার্ড-২০২৬ বিশেষ অতিথি হিসেবে যোগ দিতে ভারত যাচ্ছেন এসজেএফ সেক্রেটারি জেনারেল মোঃ আবদুর রহমান।। দুর্গাপূজায় যানজট নিরসনে ঘাম ঝরাচ্ছেন টিআই-সার্জেন্টসহ ট্রাফিক পুলিশের সদস্যরা বিজিবি কর্তৃক মাদক দ্রব্য হেরোইন উদ্ধার। 
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন

সার্ক এডুকেশন কনক্লেভ অ্যান্ড অ্যাওয়ার্ড-২০২৬ বিশেষ অতিথি হিসেবে যোগ দিতে ভারত যাচ্ছেন এসজেএফ সেক্রেটারি জেনারেল মোঃ আবদুর রহমান।।

রিপোটারের নাম / ১৩৬ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

 

​বিশেষ প্রতিনিধি: দক্ষিণ এশিয়ার শিক্ষাবিদ, সংবাদমাধ্যমের শীর্ষ ব্যক্তিত্ব, শিক্ষানীতি বিশেষজ্ঞ এবং প্রতিনিধি দলের সমন্বয়ে অনুষ্ঠিত হতে যাওয়া আঞ্চলিক সম্মেলন ‘সার্ক এডুকেশন কনক্লেভ অ্যান্ড অ্যাওয়ার্ড সেরেমনি-২০২৬’ (SAARC Education Conclave & Award Ceremony-2026)-এ বিশেষ অতিথি হিসেবে যোগ দিতে ভারত সফরে যাচ্ছেন সার্ক জার্নালিস্ট ফোরামের (SJF) সেন্ট্রাল কমিটির সেক্রেটারি জেনারেল এবং সাংবাদিক মোঃ আবদুর রহমান।
​শিক্ষা বিষয়ক আন্তর্জাতিক সংস্থা ‘শিক্ষালয়’ (Shikshlaya)-এর উদ্যোগে আগামী ২৯ অক্টোবর ২০২৬ ভারতের মহারাষ্ট্রের মুম্বাইয়ে এ শিক্ষা সম্মেলন ও অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
​সম্মেলনের মূল ভেন্যু নির্ধারণ করা হয়েছে মুম্বাইয়ের ঐরোলিতে অবস্থিত ‘কোরাল বেলস ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ’ (Coral Bells International School & College, Airoli, Navi Mumbai, India)।
​দিনব্যাপী এই আয়োজনে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের শিক্ষা ও গণমাধ্যম খাতের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করবেন। সম্মেলনের অংশ হিসেবে আন্তর্জাতিক ডেলিগেটদের নিয়ে স্থানীয় বিভিন্ন খ্যাতনামা স্কুল ও বিশ্ববিদ্যালয় পরিদর্শনের (School & University Visit) বিশেষ কর্মসূচি রাখা হয়েছে, যা আঞ্চলিক শিক্ষা বিনিময় ও উদ্ভাবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
​এ সম্মেলনে অংশগ্রহণ প্রসঙ্গে সার্ক জার্নালিস্ট ফোরামের সেক্রেটারি জেনারেল মোঃ আবদুর রহমান জানান, দক্ষিণ এশিয়ায় শিক্ষা, মুক্তচিন্তা ও পিস জার্নালিজম (শান্তি সাংবাদিকতা) প্রসারে শিক্ষা ও গণমাধ্যমের যৌথ উদ্যোগ অপরিহার্য। এই আঞ্চলিক প্ল্যাটফর্মটি ভারত ও বাংলাদেশের পাশাপাশি অন্যান্য সার্কভুক্ত দেশের আন্তঃসম্পর্ক ও শিক্ষামূলক ভাববিনিময়কে আরও সুদৃঢ় করবে।
​অনুষ্ঠানে শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান এবং দক্ষিণ এশীয় অঞ্চলে সাংবাদিকতা ও শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা গুণী ব্যক্তিদের বিশেষ সম্মাননা ও অ্যাওয়ার্ড প্রদান করা হবে।

 

​


এই ক্যাটাগরির আরো সংবাদ

;