শিরোনাম
পোরশায় উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরের উদ্যোগে ডেঙ্গু কিট হস্তান্তর। লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে ১০ লাখ টাকার ভারতীয় ডিসপ্লে আটক করল বিজিবি চট্টগ্রাম বন্দর যানজট নিরসনে সিসিটি ২ নম্বর গেট ১০০ ফুট ভিতরে সরানোর দাবিতে মোহাম্মদ শাহজাহানের প্রতীকী অবস্থান পোরশায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।  বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত।  তালায় ক্রয়কৃত জমিতে দোকানঘর নির্মাণে বাধা ও মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন দেশের যুবসমাজকে রাষ্ট্র পুনর্গঠন এবং ডেঙ্গু দমনে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী  লালমনিরহাটের পাটগ্রামে বিসমিল্লাহ ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্সে পীরে বাঙ্গাল সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ (মা.জি.আ) পাটগ্রাম সীমান্তে বিএসএফের ফাঁকা গুলি ও নৌকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন

স্বাগতিক নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ।

রিপোটারের নাম / ৪৫৩ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪

 

 

এইচটি বাংলা স্পোর্টস ডেস্ক : কাঠমান্ডুতে রোমাঞ্চকর ফাইনালে স্বাগতিক নেপালকে ২-১ গোলে হারিয়ে শিরোপা উৎসব করেছেন সাবিনা খাতুনরা।

 

কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে বাংলাদেশ ও নেপালের মধ্যকার ফাইনালের প্রথমার্ধ গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধে জমে ওঠে খেলা। ৫২ মিনিটে মনিকা চাকমার গোলে প্রথম ম্যাচে এগিয়ে যায় বাংলাদেশ। সে গোল শোধ দিতে চার মিনিটের বেশি লাগেনি নেপালের।

 

 

আমিশা কার্কির গোলে স্বাগতিকরা সমতায় ফেরার পর বাংলাদেশ লিড পুনরুদ্ধারের জোর প্রচেষ্টা চালায়। সাবিনা-তহুরারা বেশ কয়েকবার গোলমুখের আশপাশে পৌঁছে গেলেও গোলের দেখা পাননি। ৬৮ মিনিটে মারিয়া মান্দার দুর্দান্ত এক দূরপাল্লার শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন গোলকিপার আনজিলা সুব্বা।

 

তবে ৮১ মিনিটে আর বাংলাদেশকে আটকে রাখতে পারেননি নেপালি গোলকিপার। বাম প্রান্ত থেকে ঋতুপর্ণা চাকমার ক্রস গোছের এক শট ঠেকাতে গিয়েও সফল হননি। বল ঠাঁই পায় জালে।

 

সে লিড শেষ পর্যন্ত ধরে রেখে টানা দ্বিতীয়বার সাফ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বাংলাদেশ।

 

এর আগে ২০২২ সালে একই মাঠে নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবার দক্ষিণ এশিয়ার সেরার খেতাব জিতেছিলেন সাবিনা খাতুনরা।


এই ক্যাটাগরির আরো সংবাদ

;