শিরোনাম
জোয়ারা খানখানাবাদ নূতন চন্দ্র উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন চন্দনাইশে মখলেছুর রহমান চৌধুরী-আলতাজ খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের পুরস্কার বিতরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা সমরকন্দী ইসলামীক সাংস্কৃতিক ফোরামের উদ্যোগে পহেলা বৈশাখ উদযাপন ও ঈদ পুনর্মিলনী চন্দনাইশ বৈলতলীতে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী মেলা ও বলি খেলা অনুষ্ঠিত উখিয়ায় বসতভিটা দখল নিয়ে বর্বর হামলা: নারী-পুরুষসহ আহত ৪ যোগ্য নেতৃত্বের খোঁজে কালিগঞ্জবাসী: পছন্দের শীর্ষে সাংবাদিক শামীম। প্রযুক্তি বনাম নৈতিকতা: এসএসসি পরীক্ষায় সিসি ক্যামেরা ও নকলমুক্ত আগামীর চ্যালেঞ্জ।। হাম টিকার অভাবে শিশু মৃত্যুর ঘটনায় সাবেক স্বাস্থ্য উপদেষ্টাসহ সংশ্লিষ্টদের ভূমিকা তদন্তের দাবি – এডব্লিউসিআরএফ রাশিয়ার ফার্স্ট সেক্রেটারীর সাথে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের সৌজন্যে সাক্ষাৎ ও ঈদ শুভেচ্ছা বিনিময় পোরশায় ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মাঝে ২৭০টি ছাগল বিতরণ। 
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন

আইসিসিতে আম্পায়ারের দায়িত্ব পেলেন পাটগ্রামের মেয়ে জেসি

এফ আই রানা / ৪৬২ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪

 

এফ আই রানা , লালমনিরহাট জেলা প্রতিনিধি : বাংলাদেশের নারী আম্পায়ার সাথীরা জাকির জেসি। চলতি বছর নারী এশিয়া কাপে প্রথমবারের মতো বাংলাদেশের আম্পায়ার সাথীরা জাকির জেসি ম্যাচ পরিচালনা করার সুযোগ পেয়েছিলেন।

 

অনূর্ধ্ব-১৯ টি-২০ বিশ্বকাপ বাছাইপর্বের কোয়ালিফায়ার-৪ এ দায়িত্ব পালন করবেন সাবেক নারী ক্রিকেটার সাথিরা জাকির জেসি। সাথিরা জাকির জেসি লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার মোহাম্মদ রফিকুল ইসলাম মেয়ে।

 

জানা গেছে, আরব আমিরাতে অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের কোয়ালিফায়ারে আম্পায়ারের দায়িত্ব পালন করবেন বাংলাদেশের নারী আম্পায়ার জেসি। চলতি বছর নারী এশিয়া কাপে প্রথমবারের মতো বাংলাদেশের আম্পায়ার সাথীয় জাকির জেসি ম্যাচ পরিচালনা করার সুযোগ পেয়েছিলেন। আগামী ৪-১৪ নভেম্বর সংযুক্ত আরব আমিরাতে হবে এই টুর্নামেন্ট।

 

ইসলামী আদর্শ বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিসুল ইসলাম বলেন,জেসির অধ্যবসায় ও কঠোর পরিশ্রমের ফল হিসেবে, ছোট্ট একটা উপসহর পাটগ্রাম থেকে বিশ্বকাপের আম্পায়ার বিষয়টি সত্যিই আনন্দের ও শিক্ষার্থীদের অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।

 

পাটগ্রাম পৌরবাসিন্দা আশরাফুল হাসান লিটন জানান,জেসি ছোট থেকেই চঞ্চল। সে ক্রিকেট খেলোয়ার হিসেবেও কৃতিত্ব দেখিয়েছিলো।এখন বিশ্বমঞ্চে বিশ্বকাপে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবে বিষয়টি সত্যিই গর্বের।


এই ক্যাটাগরির আরো সংবাদ