শিরোনাম
ইরান তেল রপ্তানি করতে না পারলে মধ্যপ্রাচ্য তেল রপ্তানি করতে পারবে না পাটগ্রাম সীমান্তে আবারও পুশ ইনের চেষ্টা বিএসএফের :সতর্ক অবস্থানে বিজিবি পাটগ্রাম সীমান্তে ১০ জনকে পুশ ইন বিএসএফ এর, রুখে দিয়েছে বিজিবি-জনতা  যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের ওপর ইসরাইল নজরদারি চালাচ্ছে আশঙ্কা  ওয়াশিংটনের পাটগ্রাম পৌর আমির সোহেল রানাকে জড়িয়ে মিথ্যা তথ্য ছড়ানোর প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন নওগাঁ জেলার পোরশা উপজেলার নিতপুরে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক।  বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী মোট খেলাপি ঋণের ৯৪ শতাংশই মন্দ ঋণ ও আদায় অযোগ্য ঋণ । সব শপিং মল, মার্কেট ও দোকান সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। পাটগ্রামে ইসলামী আদর্শ বিদ্যানিকেতন ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হেলিকপ্টার -২০২৬ শিক্ষার্থীদের উচ্ছ্বাসে মুখর বৃত্তি প্রদান অনুষ্ঠিত
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন

এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের বিনামুল্যে গাছের চারা বিতরণ 

রিপোটারের নাম / ৫৫৯ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩

নিজস্ব প্রতিবেদক: ‘লাগাই গাছ লাগাই বৃক্ষ রক্ষা করি পুরো বিশ্ব’ এই স্লোগান কে সামনে রেখে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত পরিবেশবাদী প্রজেক্ট এশিয়ান গ্রীন বাংলাদেশ এর উদ্যোগে সাধারণ মানুষের মাঝে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিনামুল্যে গাছের চারা বিতরণ করা হয়।

১৫ সেপ্টেম্বর রোজ শুক্রবার সকাল ১০ ঘটিকায় ঢাকা জাতীয় প্রেসক্লাব এর সামনে থেকে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।

এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান কাজী লায়ন মোঃ খালেকুজ্জামান আমির এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও মহাসচিব মুহাম্মদ আলী।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন বাসযোগ‍্য পৃথিবী গড়তে বৃক্ষরোপণের কোন বিকল্প নাই। তাই সবাই স্ব স্ব উদ্যোগে আঙ্গিনায় এবং খালি জায়গায় গাছের চারা রোপণ সহ পরিচর্যার ব‍্যবস্থা করতে হবে।এই সময় তিনি গাছ কাটার বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান তিনি।

এই সময় আরও বক্তব্যে রাখেন এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের যুগ্ম মহাসচিব

উৎপল কুমার দাশ, পরিচালক লায়ন মোহাম্মদ আবুল বাশার, নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি সরদার এম এ মহিন,ঢাকা মহানগর দক্ষিণ শাখা কমিটির আহবায়ক মোঃ শিমুল হাসান, সদস্য সচিব মোঃ দেলোয়ার হোসেন, ঢাকা জেলা কমিটির প্রচার সম্পাদক মোঃ ফরিদ গাজী, মোঃ ওমর ফারুক নয়ন, কল ফর হিউম্যানিটি অব বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা ফারহানা আজম রেশমি, মোঃ মনিরুল ইসলাম মনির,মোঃ ফারুক প্রমূখ।

পরিশেষে জন সাধারণের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ করেন ফাউন্ডেশনের নেতৃবৃন্দ।


এই ক্যাটাগরির আরো সংবাদ