শিরোনাম
ঢাকার সাবেক পুলিশ সুপারসহ ছয় পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত। পোরশায় মাদক সেবনের দায়ে যুবককে ৬ মাসের কারাদণ্ড দিল ভ্রাম্যমাণ আদালত পূর্ণভবা নদীতে নৌকাডুবি: শিশুসহ ১০৯ যাত্রী নিয়ে নৌকাডুবির ঘটনা, সুতি জালের উপকরণের সঙ্গে ধাক্কা।  তালায় মানবতা ফাউন্ডেশনের ২১ সদস্যের কার্যকরী কমিটি গঠন রংপুর ব্যাটালিয়ন- ৫১ বিজিবির অভিযানে ভারতীয় ষাঁড় ও ডিমলায় মাদকসহ আটক ১ যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর-শ্বাসরোধের অভিযোগ, স্বামী গ্রেপ্তার দক্ষিণ কোরিয়া খাদ্যবর্জ্য থেকে বায়োগ্যাস ও বিদ্যুৎ উৎপাদন করছে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় পাঁচজনের মৃত্যু। নওগাঁর পোরশায় ১০ কেজি গাজা সহ তিন জন বড় মাদক কারবারী গ্রেফতার।  পোরশায় উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরের উদ্যোগে ডেঙ্গু কিট হস্তান্তর।
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন

এসডিজি ইয়ুথ ফোরাম’র সপ্তাহব্যাপী  ‘এসডিজি ফেস্টিব্যাল অব এ্যাকশন’ শুরু ১৩ অক্টোবর 

রিপোটারের নাম / ৬১৩ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩

 

স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভিষ্ঠ বাস্তবায়নে জনসচেতনতা, জনসম্পৃক্ততা বৃদ্ধি, নীতি নির্ধারণী পর্যায়ে পরিকল্পনা গ্রহণে সহায়তাকল্পে আগামী ১৩ অক্টোবর থেকে ১৯ অক্টোবর সপ্তাহব্যাপী ‘এসডিজি ফেস্টিব্যাল অব এ্যাকশন’ আয়োজন করা হয়েছে। উদ্বোধনী দিনে আগামী ১৩ অক্টোবর শুক্রবার সকাল ১০.৩০টায় চট্টগ্রাম নগরীর সিআরবি থেকে সচেতনতামূলক সাইকেল শোভাযাত্রা, ১৪ অক্টোবর শনিবার সকাল ১০ টায় কর্ণফুলী নতুন ব্রিজ কল্পলোক আবাসিক সংলগ্ন বাস্তুহারা এলাকায় জনসাধারণকে উদ্বুদ্ধ করতে প্লাস্টিক রিসাইক্লিং ক্যাম্পেইন, ১৫ অক্টোবর রবিবার সকাল ১০ টায় অপর্নাচরণ সিটি কর্পোরেশন গার্লস স্কুল এন্ড কলেজে ব্রেস্ট ক্যান্সার বিষয়ে বিশেষ কর্মসূচি, ১৬ অক্টোবর সোমবার বিকেল ৫ টায় খুলশি সেগুনবাগান সংলগ্ন ওব্যাট জুনিয়র হাই স্কুলে বিনামূল্যে হেলথ ক্যাম্প, ১৭ অক্টোবর মঙ্গলবার সকাল ১০ টায় বায়েজিদ লিংক রোড ৬ নং ব্রিজ সংলগ্ন স্বপ্নচাষী বিদ্যায়তনে চলতি বছরে ৫০,০০০ গাছের চারা বিতরণ কর্মযজ্ঞের পরিসমাপ্তি, ১৮ অক্টোবর বুধবার বিকেল ৩ টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে নেতৃত্ব উন্নয়ন বিষয়ক ওয়ার্কশপ এবং ১৯ অক্টোবর বেলা ২.৩০ হতে রাত ৮.৩০ টা পর্যন্ত লালখান বাজার সংলগ্ন হোটেল রেডিসন ব্লু চট্টগ্রাম বে-ভিউ তে পলিসি ডায়ালগ, স্বপ্নচাষী সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ ও ম্যাগাজিন’র প্রকাশনার মধ্য দিয়ে সপ্তাহব্যাপী আয়োজনের পর্দা নামবে।

উক্ত কর্মসূচিসমূহে বিশিষ্ট নীতিনির্ধারক, মাননীয় সংসদ সদস্যবৃন্দ, দেশবরেন্য শিক্ষাবিদ, সরকারী ও বেসরকারী উন্নয়ন অংশীজন ও অর্থনীতিবিদসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ

;