শিরোনাম
দাঁড়িপাল্লার জোয়ারে নরসিংপুর, চেলা নদীতে ত্রিমাত্রিক সেতুর ঘোষণা-সালাম মাদানীর শুরু হলো রক্তঝরা ভাষার মাস ফেব্রুয়ারি দহগ্রাম মুন্সিপাড়া একরামিয়া আনছারিয়া নূরানী একাডেমি হেফজ মাদ্রাসায় ছবক অনুষ্ঠান অনুষ্ঠিত হ্যাঁ ভোটে বাংলাদেশ পুনর্গঠনের আহ্বান-কামারগাঁওয়ে সালাম মাদানী ইসলামপুর ইউপি নির্বাচনের চারবারের প্রার্থী মোঃ ইব্রাহিম আলী আর নেই রাজশাহী বিভাগীয় স্টাটআপ ২ রা ফেব্রয়ারি ময়মনসিংহে তারেক রহমানের আগমন উপলক্ষে জামালপুর শহর বিএনপির উদ্যোগে প্রচার মিছিল লালমনিরহাট থেকে অক্সফোর্ডে সুযোগ পেলেন ড. মমিন সার্ককে পুনরুজ্জীবিত করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে এসজেএফ নেতাদের বৈঠক। সার্ক জার্নালিস্ট ফোরামের সেক্রেটারি জেনারেল আব্দুর রহমান আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন

ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ড ।

রিপোটারের নাম / ৩২৬ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪

 

এইচটি বাংলা স্পোর্টস ডেস্ক : শুক্রবার নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শ্বাসরুদ্ধকর জয় পেয়েছে নিউজিল্যান্ড। ক্যারিবিয়ান মেয়েদের ৮ রানে হারিয়ে ১৪ বছর পর ফাইনালে উঠেছে কিউইরা। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত চলতি আসরের শিরোপা নির্ধারণী ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে নিউজিল্যান্ড।

 

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম দুটি আসরে (২০০৯ ও ২০১০) ফাইনালে উঠেছিল নিউজিল্যান্ড। দুই বারই ব্যর্থ হয়েছে তারা। আরও একবার শিরোপার একেবারে কাছাকাছি এলো নিউজিল্যান্ড।

 

শুক্রবার শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ডের ৯ উইকেটে ১২৮ রানের জবাবে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২০ রান করতে পারে ওয়েস্ট ইন্ডিজ।

 

 

জয়ের জন্য শেষ ওভারে ওয়েস্ট ইন্ডিজের দরকার ছিল ১৫ রান। নিউজিল্যান্ডের স্পিনার সুজি ব্যাটসকে প্রথম বলেই চার হাঁকান ওয়েস্ট ইন্ডিজের বাঁহাতি ব্যাটার জাইদা জেমস। পরের বল ডট, তৃতীয় বলে ৮ বলে ১৪ রান করা জাইদা বোল্ড হয়ে গেলে ম্যাচ থেকে ছিটকে যায় ওয়েস্ট ইন্ডিজ।

 

 

 

ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ ২২ বলে ৩৩ রান করেন দিয়ান্দ্রা দোতিন। ১৫ বলে রান করেন আফি ফ্লেচার। অধিনায়ক হেলি ম্যাথিউজ করেন ২১ বলে ১৫ রান।

 

এর আগে নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৩১ বলে ৩৩ রান করেন ওপেনার জর্জিয়া প্লিমার। আরেক ওপেনার সুজি ব্যাটস করেন ২৮ বলে ২৬ রান। ১৪ বলে ২০ রানের দ্রুতগতির ইনিংস খেলেন ইসাবেলা গেজ। ব্রুকি হালিডে খেলেন ৯ বলে ১৮ রানের ঝোড়ো ইনিংস।


এই ক্যাটাগরির আরো সংবাদ