শিরোনাম
পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ ২০২৬ অনুষ্ঠিত। চন্দনাইশে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্তদের সনদ ও পুরস্কার বিতরণ সাতকানিয়ায় চাঁদা না দেওয়ায় সরকারি রাস্তা ব্লক করে বাড়ি নির্মাণে বাধা দেওয়ায় অভিযোগ পোরশায় উৎসবমুখর পরিবেশে শিক্ষার মানোন্নয়ন ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত। চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক সংবাদ সারাবেলার ৯ম বর্ষপূর্তি উদযাপন জমকালো আয়োজনে কক্সবাজার সমুদ্র সৈকতে সমরকন্দি ইসলামীক সাংস্কৃতিক ফোরামের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন কাল কক্সবাজারে অনুষ্ঠিত হবে সমরকন্দি ইসলামীক সাংস্কৃতিক ফোরামের অভিষেক অনুষ্ঠান  পোরশায় আকস্মিক শিলাবৃষ্টিতে ক্ষেতের সোনালী ধান ঝরে যাওয়ায় দিশেহারা কৃষক। পোরশায় কিশোরী ফুটবল দলের মাঝে খেলাধুলার সামগ্রী বিতরণ ইসলামী আদর্শ বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ: ২০২৭ সালের এসএসসিতে সেরা ফলাফলের প্রত্যয়
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন

কালিহাতীতে কলেজ ছাত্র আব্দুল আলীম হত্যার প্রতিবাদে মানববন্ধন।

রিপোটারের নাম / ৩৫৮ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫

 

গৌরাঙ্গ বিশ্বাস , বিশেষ প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতী উপজেলার শাহজাহান সিরাজ কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র আব্দুল আলীম হত্যার প্রতিবাদ ও দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 

 

২৮ এপ্রিল (সোমবার) সকাল ১১ টায় শাজাহান সিরাজ কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মৃদুল হাসানের নেতৃত্বে কলেজ গেট সংলগ্ন মহাসড়কে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় এলাকাবাসীর অংশগ্রহণে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, শাজাহান সিরাজ কলেজের প্রিন্সিপাল মুজিবর রহমান, নিহত আলীমের মা আকলিমা বেগম, খালাতো ভাই অন্তরসহ শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় এলাকাবাসী। বক্তারা বলেন, এটা শুধু হত্যা নয়। এ যেন চরম নিষ্ঠুরতার উদাহরণ। আমরা দোষী নোমানের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি, যাতে আর কোনো আলীম অকালে প্রাণ না হারায়।

এর আগে, উপজেলার মহিষজোড়া গ্রাম থেকে গোলাম মোস্তফার ছেলে নোমান (২০) কে পুলিশ গ্রেপ্তার করে। আদালতে দেওয়া তার স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে হত্যাকাণ্ডের নির্মম সব তথ্য প্রকাশ পায়। কতটা অমানবিক হলে একজন মানুষ বন্ধুকে হত্যা করে লাশ সেপটিক ট্যাংকিতে লুকিয়ে রাখতে পারে—নোমান তার জঘন্য উদাহরণ। বর্তমানে নোমান আদালতের হেফাজতে রয়েছে।

 

আয়োজকরা মানববন্ধন সফল করতে সর্বস্তরের জনগণকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানান।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ

;