শিরোনাম
চন্দনাইশে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্তদের সনদ ও পুরস্কার বিতরণ সাতকানিয়ায় চাঁদা না দেওয়ায় সরকারি রাস্তা ব্লক করে বাড়ি নির্মাণে বাধা দেওয়ায় অভিযোগ পোরশায় উৎসবমুখর পরিবেশে শিক্ষার মানোন্নয়ন ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত। চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক সংবাদ সারাবেলার ৯ম বর্ষপূর্তি উদযাপন জমকালো আয়োজনে কক্সবাজার সমুদ্র সৈকতে সমরকন্দি ইসলামীক সাংস্কৃতিক ফোরামের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন কাল কক্সবাজারে অনুষ্ঠিত হবে সমরকন্দি ইসলামীক সাংস্কৃতিক ফোরামের অভিষেক অনুষ্ঠান  পোরশায় আকস্মিক শিলাবৃষ্টিতে ক্ষেতের সোনালী ধান ঝরে যাওয়ায় দিশেহারা কৃষক। পোরশায় কিশোরী ফুটবল দলের মাঝে খেলাধুলার সামগ্রী বিতরণ ইসলামী আদর্শ বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ: ২০২৭ সালের এসএসসিতে সেরা ফলাফলের প্রত্যয় চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ৩নং কৈয়ারবিল ইউনিয়নবাসীর দোয়া চাইলেন দিদারুল ইসলাম এরফান
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন

চন্দনাইশে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র উঠান বৈঠক

রিপোটারের নাম / ৩৭০ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: গণপরিষদ নির্বাচন, নতুন সংবিধান, বিচার ও সংস্কারের দাবীতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র চন্দনাইশ উপজেলার উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ৩০ আগষ্ট (শনিবার) বিকালে বাদামতল মাসুমা কনভেনশন সেন্টারে এ উঠান বৈঠকের আয়োজন করা হয়। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র যুগ্ম আহবায়ক সৈয়দ মুহাম্মদ হাসান আলী’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন, বিশেষ অতিথি ছিলেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র যুগ্ম মূখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) জুবাইর আরিফ, সাইদুর রহমান, তৈয়ব আলী, আনাস মাহমুদ, ওবায়দুল হাসান ইমন, সাইফুল ইসলাম রাবিব সহ (এনসিপি)’র চট্টগ্রাম মহানগর ও চন্দনাইশ উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, চন্দনাইশ উপজেলার আগামী দিনের রাজনীতি কেমন হবে এবং নেতৃত্ব কে দিবেন, তা বেছে নেবেন এ অঞ্চলের জনগণ। সেই ধারাতে চট্টগ্রাম দক্ষিণাঞ্চলের এই উপজেলায় বিভিন্ন ট্যারিস্ট স্পট, ইকোনোমিক জোন এবং প্রযুক্তির মান উন্নয়নের ব্যাপারে আলোচনা ও প্রশ্ন রাখেন চন্দনাইশের তরুণ-প্রবীণরা। তাদের বিশ্বাস, এনসিপি’র হাত ধরেই চন্দনাইশ ও চট্টগ্রাম দক্ষিণ জেলার জনগণের জীবনমান উন্নয়ন হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ

;