শিরোনাম
ছাতকে হাবিব উল্লাহ হাফিজিয়া মাদ্রাসার ২৫তম বার্ষিক ওয়াজ মাহফিল ও পাগড়ি বিতরণ অনুষ্টিত মহেশপুরে পিতার উন্নয়ন মূলক অসমাপ্ত কাজ সম্পূর্ণ ও সুশাসনের অঙ্গীকারে রনির নির্বাচনী জনসভা পোরশা থানা এলাকায় মাইক্রোবাসে সংঘটিত ডাকাতির ঘটনায় এক ডাকাত  গ্রেফতার  পোরশায় ভারতীয় ট্যাপেন্টাডাল ট্যাবলেট ও গাজাসহ মাদক ব্যবসায়ী আটক দীর্ঘদিনের নীতিগত ব্যর্থতা ও দুর্নীতিকে  উত্তরণ ঘটিয়ে উৎপাদনমুখী ও জনবান্ধব অর্থনীতি গড়ে তোলা সম্ভব: সাঈদ আল নোমান আরও একটা সাফ জয়ের দারপ্রান্তে বাংলাদেশ নারী ফুটবল দল। পেশাদারিত্বের সঙ্গে ধৈর্য্য ধরে আন্দোলন দমনে কাজ করেছে  ডিএমপি।  রাজনীতি আমাদের পেশা নয়, এটা কর্তব্য হিসেবে নিয়েছি : ডা. শফিকুর রহমান মিয়ানমার সীমান্তে ছোড়া গুলিতে আহত টেকনাফের সেই শিশুটির মৃত্যু হয়েছে। বিএনপি একক শক্তিতেই সরকার গঠনের মতো অবস্থানে রয়েছে : তারেক রহমান
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন

চন্দনাইশে বিএনপি’র রোডমার্চের গাড়ি বহরে হামলার ঘটনায় আহত-৫

রিপোটারের নাম / ৬৪৩ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩

নিজস্ব প্রতিবেদক: জাতীয়তাবাদী দল বিএনপি’র পূর্ব ঘোষিত রোডমার্চ কর্মসূচিতে দক্ষিণ চট্টগ্রাম থেকে যাওয়ার পথে চন্দনাইশ পুরাতন কলেজ গেইট এলাকায় সরকারি দলের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দদের বাঁধার মুখে পড়ে একাধিক গাড়ি। ৫ অক্টোবর চাট্টগ্রামে রোডমার্চ কর্মসূচিতে অংশগ্রহণ করতে যাওয়ার পথে দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের গাছবাড়িয়া পুরাতন কলেজ গেইট এলাকায় গাড়ি বহরে হামলা করে গাড়ি ভাংচুর করার সময় পক্ষদ্বয়ের মধ্যে লাঠি-সোটা নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। রোডমার্চে অংশগ্রহণে যাওয়া বেশ কয়েকটি গাড়ির কাঁচ ভাংচুর হয়। পক্ষদ্বয় লাঠি-সোটা নিয়ে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হলে চন্দনাইশ চৌধুরী পাড়ার আবুল কাশেমের ছেলে মো. রাকিব (২৩), মো. ইউসুফ মিয়ার ছেলে আমির হোসেন (২৭), হাশিমপুরের মো. আবুল কালামের ছেলে ইমরান হোসেন জিসান (২৪), খুনিয়া পাড়ার জুনু মিয়ার ছেলে মো. শাহেদ (২৩), সৈয়দাবাদের কালা মিয়ার ছেলে মো. রাশেদ (২৮) সহ ১০ জনের অধিক আহত হয়। আহতদের মধ্যে কয়েকজনকে চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্স ও বিজিসি ট্রাস্ট হাসপাতাল, কয়েকজনকে চমেক হাসপাতালে চিকিৎনার জন্য নেয়া হয় বলে জানা যায়। এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ ওবায়দুল ইসলাম বলেছেন, ২/১ টি গাড়ির সামান্য কাঁচ ভেঙ্গেছে। তেমন কোনো ঘটনা ঘটেনি। এ ব্যাপারে থানায় কেউ কোনো ধরনের অভিযোগ করেননি বলে জানান।


এই ক্যাটাগরির আরো সংবাদ