শিরোনাম
বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী মোট খেলাপি ঋণের ৯৪ শতাংশই মন্দ ঋণ ও আদায় অযোগ্য ঋণ । সব শপিং মল, মার্কেট ও দোকান সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। পাটগ্রামে ইসলামী আদর্শ বিদ্যানিকেতন ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হেলিকপ্টার -২০২৬ শিক্ষার্থীদের উচ্ছ্বাসে মুখর বৃত্তি প্রদান অনুষ্ঠিত পোরশায় বীরউত্তম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত। পোরশায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মর্মান্তিক মৃত্যু যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ৬০ দিন বাড়বে যুদ্ধবিরতির মেয়াদ বিএনপির  প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ। আজ রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সিটি করপোরেশনের দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে সাময়িক বরখাস্তের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন

চুনারুঘাটে চানভাঙ্গায় অটোরিকশার সাথে কাভার্ড ভ্যান চাপায় নিহত ৩ আহত ৩

রিপোটারের নাম / ৫৩৭ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩

চুনারুঘাট প্রতিনিধি, হবিগঞ্জঃ হবিগঞ্জের চুনারুঘাটের উপজেলার চানভাঙ্গা গ্রামে কোম্পানীর কাভার্ড ভ্যানের চাপায় অটোরিক্সার ৩ যাত্রী নিহত ও ৩ জন গুরুতর আহত হয়েছে। নিহত তিনজনের পরিচয় পাওয়া যায়নি। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত একজনকে সিলেট ওসমানী মেডিকেলে প্রেরন করা হয়েছে। এ ঘটনায় আহতরা হলো চুনারুঘাট উপজেলার আলাপুর গ্রামের করম আলীর মেয়ে হেনা আক্তার মিয়া (১৪), টাঙ্গাইলের হানিফ মিয়া (৪৫) ও উপজেলার ঝিকুয়া গ্রামের জমির আলীর ছেলে জাহাঙ্গীর মিয়া (১৯)। স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে শায়েস্তাগঞ্জ থেকে চুনারুঘাটগামী একটি অটোরিক্সাকে চানভাঙ্গা নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি কাভারর্ডভ্যানের চাপা দেয়। এতে অটোরিক্সার ৫ যাত্রী গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের পাঁচজনকে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করলে সেখানে তারা তিনজন মারা যায়। দুপুর পর্যন্ত তাদের পরিচয় জানা যায়নি। এদিকে আহত আরো ২ জনকে চুনারুঘাট হাসপাতালে পাঠানো হলে গুরুতর অবস্থায় তাদের দুজনকে সিলেট ওসমানী মেডিকেলে প্রেরন করা হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ