শিরোনাম
ইরান তেল রপ্তানি করতে না পারলে মধ্যপ্রাচ্য তেল রপ্তানি করতে পারবে না পাটগ্রাম সীমান্তে আবারও পুশ ইনের চেষ্টা বিএসএফের :সতর্ক অবস্থানে বিজিবি পাটগ্রাম সীমান্তে ১০ জনকে পুশ ইন বিএসএফ এর, রুখে দিয়েছে বিজিবি-জনতা  যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের ওপর ইসরাইল নজরদারি চালাচ্ছে আশঙ্কা  ওয়াশিংটনের পাটগ্রাম পৌর আমির সোহেল রানাকে জড়িয়ে মিথ্যা তথ্য ছড়ানোর প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন নওগাঁ জেলার পোরশা উপজেলার নিতপুরে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক।  বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী মোট খেলাপি ঋণের ৯৪ শতাংশই মন্দ ঋণ ও আদায় অযোগ্য ঋণ । সব শপিং মল, মার্কেট ও দোকান সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। পাটগ্রামে ইসলামী আদর্শ বিদ্যানিকেতন ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হেলিকপ্টার -২০২৬ শিক্ষার্থীদের উচ্ছ্বাসে মুখর বৃত্তি প্রদান অনুষ্ঠিত
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন

চ্যাম্পিয়ন্স ট্রফির আম্পায়ারে আছেন বাংলাদেশের  সৈকত

রিপোটারের নাম / ৩৮৩ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫

এইচটি  বাংলা স্পোর্টস ডেস্ক  : পাকিস্তানে হতে চলা চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ১৫ সদস্যের আম্পায়ার প্যানেলের নাম জানিয়েছে আইসিসি। যার মধ্যে ১২ জন আম্পায়ারের দায়িত্ব পালন করবেন। আছেন বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। ভারতে হওয়া গত বিশ্বকাপেও দায়িত্ব পালন করেছেন তিনি।

হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসরে দায়িত্ব পালন করতে চলা ১২ জনের ৬ জন ২০১৭ সালে সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ছিলেন। ওই আসরে ফাইনালে আম্পায়ারিং করা রিচার্ড কেটেলবরো এবারও আছেন। ২০১৭ সংস্করণ থেকে বাকি পাঁচ আম্পায়ার হলেন- ক্রিস গ্যাফানে, কুমার ধর্মসেনা, রিচার্ড ইলিংওয়ার্থ, পল রেইফেল ও রড টাকার।

এবারের আসরের বাকি ছয় আম্পায়ার হলেন- মাইকেল গফ, আদ্রিয়ান হোল্ডস্টক, এহসান রাজা, শরফুদ্দৌলা সৈকত, অ্যালেক্স হোয়ার্ফ ও জোয়েল উইলসন। ২০২৩ সালে ভারতে ওয়ানডে বিশ্বকাপে তারা ম্যাচ পরিচালনা করেছেন। শরফুদ্দৌলা বিশ্বকাপে পাঁচটি ম্যাচ পরিচালনা করেছিলেন।

আইসিসির সিনিয়র ম্যানেজার সিন ইজি জানিয়েছেন, ‘আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর ম্যাচ অফিসিয়ালদের নাম ঘোষণা করতে পেরে আমরা আনন্দিত। আসরটি সুষ্ঠুভাবে পরিচালনা করতে তাদের যৌথ দক্ষতা এবং অভিজ্ঞতা অমূল্য বলে বিবেচিত হবে।’

আম্পায়ার: রিচার্ড কেটেলবরো, ক্রিস গ্যাফানে, কুমার ধর্মসেনা, রিচার্ড ইলিংওয়ার্থ, পল রেইফেল ও রড টাকার, মাইকেল গফ, আদ্রিয়ান হোল্ডস্টক, এহসান রাজা, শরফুদ্দৌলা সৈকত, অ্যালেক্স হোয়ার্ফ ও জোয়েল উইলসন।

ম্যাচ রেফারি: ডেভিড বুন, রঞ্জন মাধুগালে, অ্যান্ড্রু পাইক্রফট।


এই ক্যাটাগরির আরো সংবাদ