শিরোনাম
ঢাকার সাবেক পুলিশ সুপারসহ ছয় পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত। পোরশায় মাদক সেবনের দায়ে যুবককে ৬ মাসের কারাদণ্ড দিল ভ্রাম্যমাণ আদালত পূর্ণভবা নদীতে নৌকাডুবি: শিশুসহ ১০৯ যাত্রী নিয়ে নৌকাডুবির ঘটনা, সুতি জালের উপকরণের সঙ্গে ধাক্কা।  তালায় মানবতা ফাউন্ডেশনের ২১ সদস্যের কার্যকরী কমিটি গঠন রংপুর ব্যাটালিয়ন- ৫১ বিজিবির অভিযানে ভারতীয় ষাঁড় ও ডিমলায় মাদকসহ আটক ১ যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর-শ্বাসরোধের অভিযোগ, স্বামী গ্রেপ্তার দক্ষিণ কোরিয়া খাদ্যবর্জ্য থেকে বায়োগ্যাস ও বিদ্যুৎ উৎপাদন করছে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় পাঁচজনের মৃত্যু। নওগাঁর পোরশায় ১০ কেজি গাজা সহ তিন জন বড় মাদক কারবারী গ্রেফতার।  পোরশায় উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরের উদ্যোগে ডেঙ্গু কিট হস্তান্তর।
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন

জন্ম নয় কর্মই হোক মানুষের আসল পরিচয় : মিজানুর রহমান চৌধুরী

রিপোটারের নাম / ৩৭৫ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫

 

নিজস্ব প্রতিবেদক: এন কবির গ্রুপের চেয়ারম্যান, চট্টবাণী পত্রিকার সম্পাদক-প্রকাশক, মাইটিভি চট্টগ্রামের ব্যুরো প্রধান আলহাজ্ব মো: নুরুল কবির এর জন্মদিন উপলক্ষে এক মত বিনিময় সভা রবিবার ২৬ জানুয়ারি নগরীর বহদ্দারহাটস্থ কাশবন রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাংবাদিক আলহাজ্ব মোঃ নুরুল কবির।তিনি তার জন্মদিনে বলেন, মানুষ জন্ম নিলে প্রকৃতি থেকেই তার উপর কিছু দায়িত্ব অর্পিত হয়ে যায়। তাই প্রত্যেক মানুষকেই কর্ম করতে হবে। কারণ মানুষ তার কর্মেই বেঁচে থাকে। মানব জীবন স্বার্থক করতে হলে মানুষের জন্য কর্ম করতে হবে এবং কর্মের মধ্যেই মানুষের মাঝে বেঁচে থাকতে হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে এডিটর ফোরামের সভাপতি, দৈনিক আমাদের বাংলা ও দৈনিক আমাদের চট্টগ্রামের সম্পাদক, জাতীয় প্রেসক্লাব সদস্য মিজানুর রহমান চৌধুরী। তিনি বলেন, জন্ম নিলেই মানুষ হওয়া যায় না। মানুষ হতে হলে মনুষ্যত্ব থাকতে হয় এবং মানুষের জন্য কাজ করতে হয়। মানুষ হিসেবে আমাদের দায়িত্ব মানুষের পাশে দাঁড়ানো। আমরা সবসময় মানুষের পাশে থেকে কাজ করতে চাই। মানুষের পাশে থাকা সবার পক্ষে সম্ভব হয়না। শুধু যাদের মানসিকতা সুন্দর তারাই মানুষের জন্য কাজ করতে পারে। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ইন্টান্যাশনাল মিডিয়া পরিচালক ও লন্ডন প্রবাসী সাংবাদিক মুনীর চৌধুরী। দিলরুবা খানম ছুটির সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চট্টবাণী পত্রিকার নির্বাহী সম্পাদক ও নাট্য নির্মাতা এস.ডি.জীবন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আলহাজ্ব মনির আহম্মেদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এ.কিউ.এম. মোসলেহ উদ্দিন, এম আর টি ক্লাবের সভাপতি রায়হান ঈসমাইল। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন,সাংবাদিক ও কবি আসিফ ইকবাল,সাংবাদিক শাকিল আহম্মেদ,সাংবাদিক রাজু আহম্মেদ,সাংবাদিক কামাল উদ্দিন,সাংবাদিক মঈনুদ্দিন চৌধুরী,সাংবাদিক সাইফুদ্দিন রমিজ, সাংবাদিক রুমেল,সাংবাদিক আশরাফ উদ্দিন,ব্যবসায়ী রবিউল ইসলাম,সাংবাদিক রায়হান ইসলাম,সাংবাদিক এম আর তাওহীদ ও সাংবাদিক ফরমান উল্ল্যাহ চৌধুরী। পরে অনুষ্ঠানে আগত অতিথিরা ফুলেল শুভেচ্ছা জানান এবং জন্মদিন উপলক্ষে কেক কাটেন। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন শিশুশিল্পী প্রাবণ রায় অর্ণব।


এই ক্যাটাগরির আরো সংবাদ

;