শিরোনাম
পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ ২০২৬ অনুষ্ঠিত। চন্দনাইশে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্তদের সনদ ও পুরস্কার বিতরণ সাতকানিয়ায় চাঁদা না দেওয়ায় সরকারি রাস্তা ব্লক করে বাড়ি নির্মাণে বাধা দেওয়ায় অভিযোগ পোরশায় উৎসবমুখর পরিবেশে শিক্ষার মানোন্নয়ন ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত। চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক সংবাদ সারাবেলার ৯ম বর্ষপূর্তি উদযাপন জমকালো আয়োজনে কক্সবাজার সমুদ্র সৈকতে সমরকন্দি ইসলামীক সাংস্কৃতিক ফোরামের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন কাল কক্সবাজারে অনুষ্ঠিত হবে সমরকন্দি ইসলামীক সাংস্কৃতিক ফোরামের অভিষেক অনুষ্ঠান  পোরশায় আকস্মিক শিলাবৃষ্টিতে ক্ষেতের সোনালী ধান ঝরে যাওয়ায় দিশেহারা কৃষক। পোরশায় কিশোরী ফুটবল দলের মাঝে খেলাধুলার সামগ্রী বিতরণ ইসলামী আদর্শ বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ: ২০২৭ সালের এসএসসিতে সেরা ফলাফলের প্রত্যয়
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন

জামালপুরে জেলা যুবদল নেতা এম. শুভ পাঠানের নেতৃত্বে বাংলা নববর্ষ পালিত 

রিপোটারের নাম / ৩৯৬ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫

 

হাসান আহাম্মেদ সুজন, জামালপুর জেলা প্রতিনিধি : বাংলা নববর্ষ ১৪৩২ সাল নতুন বছরকে স্বাগত জানিয়ে জামালপুর জেলা যুবদলের সাবেক সহ সম্পাদক ও জিয়া সাইবার ফোর্স-জেডসিএফ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও জেলা শাখার আহবায়ক এম. শুভ পাঠানের নেতৃত্বে বর্ণাঢ্য আনন্দ র‍্যালী ও বিভিন্ন অনুষ্ঠানর মধ্যে দিয়ে বাংলা শুভ নববর্ষ পালন করা হয়েছে।

 

৪ এপ্রিল সোমবার সকালে স্থানীয় স্টেশন রোডস্থ জিয়া সাইবার ফোর্স জামালপুর জেলা শাখার

দলীয় কার্যালযের সামনে় থেকে এক বর্ণাঢ্য আনন্দ র‍্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমির সামনে গিয়ে সমাবেশের মধ্যে শেষ হয়।

 

জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক ও জিয়া সাইবার ফোর্স কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা শাখার সদস্য সচিব মোঃ রিপন হোসেন হৃদয়ের সঞ্চালনায় বর্ণাঢ্য আনন্দ র‍্যালী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা যুবদলের সাবেক সহ সম্পাদক ও জিয়া সাইবার ফোর্স-জেডসিএফ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক এম. শুভ পাঠান।

 

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সহ সভাপতি ও জেলা যুবদল নেতা সাজ্জাদ হোসেন হৃদয় , তারেক রহমান যুব পরিষদ জামালপুর জেলা শাখার সভাপতি আরিফুল হাসান খান মুক্তা,জিয়া সাইবার ফোর্স জেডসিএফ জামালপুর জেলা শাখার যুগ্ম আহবায়ক জুটন মিয়া, সিনিয়র সহ সভাপতি মাসুদ রানা মাসুম, সাধারণ সম্পাদক মোহাম্মদ রাজু, সাংগঠনিক সম্পাদক জুয়েল রানা, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ হাসান, জিয়া সাইবার ফোর্স-জেডসিএফ জামালপুর জেলার সদস্য আরফিন হোসেন আরমান, শাহরিয়ার হোসেন বিদ্যুৎ জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরাম আইন কলেজ শাখার সভাপতি জুনায়েদ, ছাত্রনেতা মোবারক হোসেন, তুষার, জীবন, রাকিব,সুজন প্রমুখ।

এসময় যুবদল, জিয়া সাইবার ফোর্স জেলা শাখা ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ

;