শিরোনাম
চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ৩নং কৈয়ারবিল ইউনিয়নবাসীর দোয়া চাইলেন দিদারুল ইসলাম এরফান পোরশায় মাদকবিরোধী অভিযানে স্থানীয় জনগনের সহায়তায় ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ও ৩২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ পোরশায় উৎসব মুখর পরিবেশে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের নতুন সেচ্ছাসেবী সদস্যদের নিয়ে ওরিয়েন্টেশন ও মোটিভেশনাল সেমিনার অনুষ্ঠিত সিলেটে সুজন মিয়া গ্রেপ্তার, বালুমহাল নিয়ে আগেও সংবাদ প্রকাশ সাংবাদিক জয়নালকে সাইবার সুরাক্ষা মামলা দিয়ে গ্রেপ্তার, সংবাদমাধ্যমের স্বাধীনতা প্রশ্নের মুখে সমরকন্দী ইসলামীক সাংস্কৃতিক ফোরাম বাংলাদেশের কাউন্সিল অনুষ্ঠিত সার্ক এডুকেশন কনক্লেভ অ্যান্ড অ্যাওয়ার্ড-২০২৬ বিশেষ অতিথি হিসেবে যোগ দিতে ভারত যাচ্ছেন এসজেএফ সেক্রেটারি জেনারেল মোঃ আবদুর রহমান।। দুর্গাপূজায় যানজট নিরসনে ঘাম ঝরাচ্ছেন টিআই-সার্জেন্টসহ ট্রাফিক পুলিশের সদস্যরা বিজিবি কর্তৃক মাদক দ্রব্য হেরোইন উদ্ধার। 
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন

ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচনের পক্ষে সুস্পষ্ট অবস্থানে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ।

রিপোটারের নাম / ৮৭৮ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৩১ মে, ২০২৫

এইচটি বাংলা ডেস্ক : বিশ্ব ইনসানিয়াত বিপ্লব, বাংলাদেশ-এর চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত এক বিবৃতিতে চলমান জাতীয় সংকট থেকে উত্তরণের জন্য ডিসেম্বরের মধ্যেই একটি পক্ষপাতহীন, সুষ্ঠু ও দলনিরপেক্ষ নির্বাচনের আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, দেশের মজলুম ও বিক্ষুব্ধ মর্মাহত জনগণ এখন একটি গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন চায়। বর্তমান পরিস্থিতিতে ধর্মের নামে উগ্রবাদী ও স্বৈররাজনীতির প্রভাব, একইসাথে বিদেশি অপশক্তির হস্তক্ষেপ, দেশের স্বাধীনতা ও গণতন্ত্রকে চরম হুমকির মুখে ফেলেছে।

আল্লামা ইমাম হায়াত দেশ, ধর্ম, গণতন্ত্র ও জীবনের স্বাধীনতা রক্ষার লক্ষ্যে মানবতার রাজনীতির ভিত্তিতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, “একমাত্র মানবতার রাজনীতিই পারে রাষ্ট্র ও গণতন্ত্রকে রক্ষা করতে।”

তিনি আরও বলেন, সঠিক জনপ্রতিনিধিত্বশীল ও জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার জন্য দলনিরপেক্ষ নির্বাচনকালীন সরকার প্রয়োজন। সেই সঙ্গে দেশ-বিদেশে অবস্থানরত সকল নাগরিকের ভোটাধিকার নিশ্চিত করতে ‘ডিজিটাল মোবাইল থাম্ব ভোটিং’ ব্যবস্থা চালুর প্রস্তাব দেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ

;