শিরোনাম
ইরান তেল রপ্তানি করতে না পারলে মধ্যপ্রাচ্য তেল রপ্তানি করতে পারবে না পাটগ্রাম সীমান্তে আবারও পুশ ইনের চেষ্টা বিএসএফের :সতর্ক অবস্থানে বিজিবি পাটগ্রাম সীমান্তে ১০ জনকে পুশ ইন বিএসএফ এর, রুখে দিয়েছে বিজিবি-জনতা  যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের ওপর ইসরাইল নজরদারি চালাচ্ছে আশঙ্কা  ওয়াশিংটনের পাটগ্রাম পৌর আমির সোহেল রানাকে জড়িয়ে মিথ্যা তথ্য ছড়ানোর প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন নওগাঁ জেলার পোরশা উপজেলার নিতপুরে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক।  বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী মোট খেলাপি ঋণের ৯৪ শতাংশই মন্দ ঋণ ও আদায় অযোগ্য ঋণ । সব শপিং মল, মার্কেট ও দোকান সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। পাটগ্রামে ইসলামী আদর্শ বিদ্যানিকেতন ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হেলিকপ্টার -২০২৬ শিক্ষার্থীদের উচ্ছ্বাসে মুখর বৃত্তি প্রদান অনুষ্ঠিত
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন

তালায় পানি  নিষ্কাশনের জন্য বিভিন্ন স্থান  পরিদর্শন করলেন উপজেলা নির্বাহী অফিসার ।

রিপোটারের নাম / ৩৬৯ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪

 

জহর হাসান সাগর সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা উপজেলার, তালা সদর ইউনিয়নের জেয়ালা নলতা গ্রামে কোলাজ বিল চারি ভাঙ্গা ডুমুরিয়া উপজেলা সালতা নদী সহ বিভিন্ন এলাকা পানি নিষ্কাশনের জন্য পায়ে হেঁটে পরিদর্শন করলেন তালা উপজেলা  নির্বাহী অফিসার শেখ মো: রাসেল। রবিবার (২৪ নভেম্বর)  সকাল দশটার সময় শেখেরহাট নামক  স্থানে গাড়ি রেখে পায়ে হেঁটে জনগণের সঙ্গে বিভিন্ন স্থান  পরিদর্শন করেন। এ বিষয়ে এলাকাবাসী জানান, ‘জল যার জলাকার তার’ আমরা গরিব ও মৎস্যজীবী, আমাদের সারাজীবন এই জলমহল থেকে মাছ স্বীকার করে জীবিকা নির্বাহ করতাম , সাম্প্রতিক স্বৈরাচার সরকারের সময়  আমাদের একমাত্র জীবিকা নির্বাহ জলমহল সৈয়দ সোহেল রানা মৎস্য ঘের করে আমাদের পেটে লাথি মেরেছে এবং সরকারি খালে নেটপাটা ও বেড়িবাঁধ দিয়ে হাজার হাজার পরিবারকে পানিবন্দি করেছেন।বাদ যায়নি কোমলমতি স্কুলের ছাত্র ছাত্রীরা।তারা যেতে পারছে না সময় মতো স্কুলে। সর্বোপরি মৎস্যজীবীরা চাই সরকারী খাল সহ জলমহল জনসাধারণের জন্য উন্মুক্ত করতে।

 

 

বিভিন্ন এলাকা পরিদর্শনের শেষে সবার উদ্দেশ্যে উপজেলা নির্বাহী অফিসার শেখ রাসেল বলেন, আমি বিভিন্ন স্থান পরিদর্শন করে দেখেছি কিভাবে আপনাদের এই পানি নিষ্কাশন করার ব্যবস্থা করা যায়। এ বিষয় নিয়ে আমি আমার ঊর্ধ্বতন কর্মকর্তার  সাথে কথা বলবোএবং আপনাদের এলাকার বাসির পক্ষ থেকে পাঁচ জন লোক ও ঘের  মালিক সোহেল সহ যারা খালের হারীর টাকা নিয়েছে  তাদেরকে নিয়ে আমি আলোচনা করবো।


এই ক্যাটাগরির আরো সংবাদ