শিরোনাম
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী ৩০ মে হজ্বের খুতবায় তাকওয়া অবলম্বন ও তাওহিদের ওপর অবিচল থাকার আহ্বান জানান শায়খ আল-হুযাইফি বেস্ট বাংলা ট্র্যাভেলস এন্ড ট্যুরসের উপদেষ্টা মনোনীত হলেন সংগঠক মোহাম্মদ আলী তালায় সড়ক দুর্ঘটনায় নিহত ২ নিজস্ব অর্থায়নে ১০০ অসহায় মানুষের চোখের চিকিৎসার দায়িত্ব নিলেন জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল তালা থানা ছাত্রদলের সেক্রেটারি পদে তরুণ নেতৃত্বের প্রতীক খালিদ হাসান ইমন পোরশায় মাননীয় প্রধান মন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে আর্থিক সহায়তা বিতরণ।  ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান মো. খুরশীদ আলম হজের আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে ২৫ মে সোমবার। ইসলামী ব্যাংকের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে পাটগ্রামে গ্রাহকদের মানববন্ধন
বুধবার, ২৭ মে ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন

তালায় প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত

জহর হাসান সাগর / ৩৯৯ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪

 

জহর হাসান সাগর (সাতক্ষীরা প্রতিনিধি) : তালায় “স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসাই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ” দুইদিন ব্যাপি শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (২১ নভেম্বর)সকাল দশটায় উপজেলা শিল্পকলা একাডেমি হলরুমে উপজেলা প্রশাসন ও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে সেমিনারে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদ প্রশাসক শেখ মোঃ রাসেল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহন করে বিসিএসআইআর সাইন্টিফিক অফিসার মোঃ আমিন হোসেন।

 

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা.রাজীব সরদার, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হাজিরা খাতুন,উপজেলা মাধ্যমিক একাডেমীক সুপারভাইজার প্রভাষ কুমার দাস, সমাজসেবা অফিসার মনোজ কান্তি রায় প্রমূখ। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।

 

 

সেমিনারের আলোচনা সভায়, অংকুরিত  শিশু খাদ্য তৈরির বিভিন্ন ফলমূল প্রদর্শন পুষ্টিগুণ নিয়ে আলোচনা করা হয়। তাছাড়া বাসা বাড়িতে নিরাপদ চুলা ব্যাবহার, বায়োগ্যাস উৎপাদন ও বাজারজাত করার প্রক্রিয়ার বিষয়ে ধারণা প্রদান করেন। এছাড়া ১০টি  স্টলে ক্ষুদে শিক্ষার্থীদের নানান বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক আবিষ্কার প্রদর্শনী প্রাধান্য পায়। সেমিনার শেষে উপজেলা নির্বাহী অফিসার ও অতিথিরা অংশগ্রহণকারী স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের হাতে পুরুষ্কার বিতরণ করেন।  অনুষ্ঠান শেষে প্রধান অতিথি সহ সকল অতিথিবৃন্দ স্টল গুলো পরিদর্শন করেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ