শিরোনাম
জোয়ারা খানখানাবাদ নূতন চন্দ্র উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন চন্দনাইশে মখলেছুর রহমান চৌধুরী-আলতাজ খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের পুরস্কার বিতরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা সমরকন্দী ইসলামীক সাংস্কৃতিক ফোরামের উদ্যোগে পহেলা বৈশাখ উদযাপন ও ঈদ পুনর্মিলনী চন্দনাইশ বৈলতলীতে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী মেলা ও বলি খেলা অনুষ্ঠিত উখিয়ায় বসতভিটা দখল নিয়ে বর্বর হামলা: নারী-পুরুষসহ আহত ৪ যোগ্য নেতৃত্বের খোঁজে কালিগঞ্জবাসী: পছন্দের শীর্ষে সাংবাদিক শামীম। প্রযুক্তি বনাম নৈতিকতা: এসএসসি পরীক্ষায় সিসি ক্যামেরা ও নকলমুক্ত আগামীর চ্যালেঞ্জ।। হাম টিকার অভাবে শিশু মৃত্যুর ঘটনায় সাবেক স্বাস্থ্য উপদেষ্টাসহ সংশ্লিষ্টদের ভূমিকা তদন্তের দাবি – এডব্লিউসিআরএফ রাশিয়ার ফার্স্ট সেক্রেটারীর সাথে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের সৌজন্যে সাক্ষাৎ ও ঈদ শুভেচ্ছা বিনিময় পোরশায় ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মাঝে ২৭০টি ছাগল বিতরণ। 
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন

দর্শক নন্দিত এনটিভি ২১তম বর্ষে পর্দাপনে রিয়াদে জমকালো আয়োজন অনুষ্ঠিত।

রিপোটারের নাম / ৬১৫ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৩১ জুলাই, ২০২৩

ফারুক আহমেদ চান ,মধ্যপ্রাচ্য প্রতিনিধি : এনটিভির ২১ তম বর্ষ পুর্তি উদযাপনে রিয়াদে এনটিভি দর্শক ফোরাম ও এনটিভি সাংস্কৃতিক ফোরামের যৌথ আয়োজনে দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ২১তম বর্ষে পদার্পন উপলক্ষে সৌদি আরবের রিয়াদে জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। গত শুক্রবার মধ্য রাতে রিয়াদের ১৮নং এক্সিট এর আল এনাবিয়া মিলনায়তনে এ আনন্দঘন আয়োজন অনুষ্ঠিত হয়।

‘উৎসবে আনন্দে ২১ বর্ষে প্রিয় এনটিভি’ শীর্ষক অনুষ্ঠানে ছিল ২১ কেজি ওজনের ২টি বিশাল আকারের কেক কাটা এবং রিয়াদে এনটিভির নিয়মিত আয়োজন প্রবাস বিনোদন পর্ব-২১। বরাবরের মতো এ আয়োজনে মিডিয়া পার্টনার ছিল রিয়াদের বাথা সানসিটি মেডিকেল সেন্টার, রিয়াদ ফুড হাউজ,মোরব্বা নূরা রেস্টুরেন্ট,।

প্রথম পর্বে প্রবাসের দলমত নির্বিশেষে বিশিষ্ট নাগরিকদের অংশগ্রহণে অনুষ্ঠিত আলোচনা পর্বে প্রবাসী বিশিষ্টজনেরা এনটিভিকে শুভেচ্ছা জানান। তারা বলেন, দেশ ও জাতির পক্ষে কথা বলে এনটিভি আজ গণ-মানুষের কণ্ঠস্বরে পরিণত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনটিভি দর্শক ফোরাম সাংগঠনিক সমপাদক ব্যবসায়ী আলী আহছান কিরন । সঞ্চালনা করেন এনটিভির সৌদি আরব প্রতিনিধি প্রধান ফারুক আহমেদ চান। আলোচনায় প্রধান অতিথি ছিলেন এনটিভির বার্তা সমপাদক সীমান্ত খোকন,বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক ইউনিয়ন ফেনীর সভাপতি সিদ্দিক আল মামুন, বাথা সানসিটি মেডিকেল এর এমডি আবদুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি ছিলেন এনটিভি দর্শক ফোরামের সাধারন সমপাদক ব্যবসায়ী শেখ মোঃবাদল,সহ সাংগঠনিক সমপাদক ব্যাবসায়ী শেখ রাকীব,সৌদি আল হাসা প্রবাসী ব্যবসায়ীও রাজনীতিবিদ তানজিল হাওলাদার, ,যুবনেতা ও অতলটি টাবেলস এর চেয়ারম্যান মো;জাহাঙ্গীর আলম,মোহনাটিভি সৌদি প্রতিনিধি নাট্যকার জাহাঙ্গীর আলম হৃদয়,৭১টিভি প্রতিনিধি সালাহউদ্দিন, এসএটিভি প্রতিনিধি ফকির হাকিম প্রমুখ।

শুরু তে অনুষঠানে সূচনা বক্তব্য দেন সুমাইয়া হাসান,।

এর পর পরই ২১কেজির ২টি বিশাল কেক কেটে জন্মদিনের অনুষ্ঠানের সূচনা করা হয়। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শেখ আমীর হামজা ও সারা হাসান,। অনুষ্ঠানে আসা সব প্রবাসীর পরিবারের ছেলে-মেয়েদের এবং অনুষঠানে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেওয়া নারী /পুরুষদের এনটিভি লগুযুক্ত বিশেষ পুরস্কৃত করা হয়।

সাংস্কৃতিক পর্বে রিয়াদের বিশিষ্ট শিল্পীরা গান করে পুরো অনুষ্ঠান মাতিয়ে রাখেন। কলতান সংগীত একাডেমির পরিচালক মমতাজ আলম তাজ এর পরিকল্পনায় প্রাণবন্ত সাংস্কৃতিক আয়োজনে এনটিভি সাংস্কৃতিক ফোরামের নিয়মিত নৃত্যশিল্পীদের যৌথ এবং একক নৃত্য দর্শকরা প্রশংসা করেন।

অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন এনটিভি দর্শক ফোরামের সহসভাপতি ওয়াজেদ হোসেন, মিজানুর রহমান চৌধুরী,এমডি ফয়সালব্যবসায়ী আনোয়ার হোসেন সোহাগ,বন্ধন ওভারসিজ পরিচালক মাসুদ রানা ,দর্শক ফোরাম,দপ্তর সম্পাদক মো. আলী, নুরুল আমিন নুরু, মোঃসফিকুল ইসলাম, আলাউদ্দিন খান,মোমিন,মোহনপ্রমুখ।

পুরো অনুষ্ঠান জুড়ে ছিল নাচ, গান, কবিতাসহ সাংস্কৃতিক নানান আয়োজন। আগামীতেও এমন আয়োজন অব্যাহত থাকবে বলে তারা আশা করেন।

সমাপনী বক্তব্যে এনটিভির সৌদি আরব প্রতিনিধি প্রধান ও বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের (বাপ্রসাফ) সভাপতি ফারুক আহমেদ চান বলেন, প্রবাসীদের আনন্দ বিনোদন দিতে রিয়াদে নিয়মিত এনটিভির প্রবাস বিনোদন অব্যহত থাকবে। এতে তিনি সবার সহযোগিতা কামনা করেন।অনুষ্ঠানে প্রবাসী বিভিন্ন গনমাধ্যম প্রতিনিধিরাও উপস্থিত থেকে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ

License Activation

Enter your key to unlock the system.

Purchase New License

Don't have a key? Pay and submit the form below.

Amount: 0.00

Request Sent!

Order Submitted Successfully! We will contact you soon.

License Activation

Enter your key to unlock the system.

Purchase New License

Don't have a key? Pay and submit the form below.

Amount: 0.00

Request Sent!

Order Submitted Successfully! We will contact you soon.