শিরোনাম
পূর্ণভবা নদীতে নৌকাডুবি: শিশুসহ ১০৯ যাত্রী নিয়ে নৌকাডুবির ঘটনা, সুতি জালের উপকরণের সঙ্গে ধাক্কা।  তালায় মানবতা ফাউন্ডেশনের ২১ সদস্যের কার্যকরী কমিটি গঠন রংপুর ব্যাটালিয়ন- ৫১ বিজিবির অভিযানে ভারতীয় ষাঁড় ও ডিমলায় মাদকসহ আটক ১ যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর-শ্বাসরোধের অভিযোগ, স্বামী গ্রেপ্তার দক্ষিণ কোরিয়া খাদ্যবর্জ্য থেকে বায়োগ্যাস ও বিদ্যুৎ উৎপাদন করছে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় পাঁচজনের মৃত্যু। নওগাঁর পোরশায় ১০ কেজি গাজা সহ তিন জন বড় মাদক কারবারী গ্রেফতার।  পোরশায় উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরের উদ্যোগে ডেঙ্গু কিট হস্তান্তর। লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে ১০ লাখ টাকার ভারতীয় ডিসপ্লে আটক করল বিজিবি চট্টগ্রাম বন্দর যানজট নিরসনে সিসিটি ২ নম্বর গেট ১০০ ফুট ভিতরে সরানোর দাবিতে মোহাম্মদ শাহজাহানের প্রতীকী অবস্থান
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:২২ অপরাহ্ন

দলিত ও আদিবাসীদের সংবাদ প্রকাশে রাণীশংকৈলে সাংবাদিকদের সাথে মতবিনিময়

রিপোটারের নাম / ১০৩৫ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১২ এপ্রিল, ২০২৩

আনোয়ার হোসেন আকাশ, রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার দলিত ও আদিবাসীদের অনুকূলে সংবাদ প্রকাশের লক্ষ্যে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বুধবার (১২ এপ্রিল) সকালে রাণীশংকৈল প্রেস ক্লাব হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

উন্নয়ন সংস্থা ইকো সোশাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)’র আয়োজনে ও হেকস্/ইপারের সহযোগিতায় সভায় রাণীশংকৈল প্রেস ক্লাবের সভাপতি ফারুক আহম্মদের সভাপতিত্বে বক্তব্য দেন, প্রকল্পের উপজেলা ম্যানেজার খায়রুল ইসলাম , সাংবাদিক মোবারক আলী, আশরাফুল আলম, আনোয়ার হোসেন আকাশ, মো. বিপ্লব, বিজয় রায়, আবুল কালাম আজাদ, খুরশিদ আলম শাওন, আনোয়ার হোসেন জীবন, দলিত নেতা, আদিবাসী নেতা জেটা হেমব্রম, শিউলী বাসফোর, কান্ত পাহান, তেতোলা দাস, শ্রীমতি মুর্মু প্রমুখ।

আলোচনা সভায় উপজেলার দলিত আদিবাসীদের বিভিন্ন সমস্যা ও তার সমাধান বিষয়ে মতামত প্রকাশ করা হয়। তাদের সামাজিক, সাংস্কৃতিক অবস্থা এবং নাগরিক সম্পৃক্ততা উন্নত করা, স্থায়ীত্বশীর জীবিকায়নের মাধ্যমে অর্থনৈতিক অবস্থার উন্নতকরণ ও ভূমি ও প্রাকৃতিক সম্পদে সমান প্রবেশাধিকারের বিষয়ে আলোচনা করা হয়। আদিবাসীদের বিভিন্ন বিষয়ের উপরে সংবাদ প্রকশের জন্য সাংবাদিকদের আহবান জানানো হয়।

দলিত আদিবাসি কমিউনিটির বিভিন্ন সমস্যা ও উন্নয়ন মূলক কাযক্রমের উপর স্বাগত বক্তব্য রাখেন উপজেলা ম্যানেজার খায়রুল আলম।

এসময় উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, দলিত ও আদিবাসীর প্রতিনিধিবৃন্ধ ও ইএসডিও প্রেমদীপ প্রকল্পের উন্নয়নকর্মীরা উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ

;