শিরোনাম
পোরশায় ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগ পরীক্ষা পরিদর্শনে ইউএনও রাকিবুল ইসলাম।  শিক্ষক সংকটের কারণে দহগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র -ছাত্রীদের ক্লাস বর্জন নওগাঁ পুলিশ সুপারের নির্দেশে পোরশায় বিপুল পরিমাণ চোলাই মদ তৈরির উপকরণ জব্দ ও ধ্বংস, ৩ জনের বিরুদ্ধে মামলা।  লালমনিরহাটেট পাটগ্রামে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত শুধু বাংলাদেশ নয়, বিশ্বের বিভিন্ন দেশে প্রতিনিয়ত মানুষ ডেঙ্গুজ্বরে আক্রান্ত হচ্ছে। পোরশায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত পোরশায় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ বিএমএসএস’র কেন্দ্রীয় কমিটির সহকারী সম্পাদক নির্বাচিত হয়েছেন জাহাঙ্গীর আলম চৌধুরী পোরশায় মেইন সড়ক থেকে ইউনিয়ন পরিষদ ও স্কুল- আ্যান্ড কলেজে যাওয়ার রাস্তা বেহাল,দ্রুত সংস্কারের দাবি। পাটগ্রামে ওয়ারিয়র্স অফ জুলাই ফাউন্ডেশন এর উদ্যোগে মাসব্যাপী আন্ত: বিদ্যালয় প্রতিযোগিতা অনুষ্ঠিত
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন

পোরশায় ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগ পরীক্ষা পরিদর্শনে ইউএনও রাকিবুল ইসলাম। 

রিপোটারের নাম / ২ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৯ জুলাই, ২০২৬

 

 

পোরশা (নওগাঁ) প্রতিনিধি:– নওগাঁর পোরশা উপজেলায় ফ্যামিলি কার্ড শুমারির জন্য তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে মৌখিক ও ব্যবহারিক (প্র্যাকটিক্যাল) পরীক্ষা শুরু হয়েছে।

 

বুধবার (২৯ জুলাই) সকাল সাড়ে ৯টা থেকে নিতপুর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল পরিবেশ ও কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

 

পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলাম। তিনি পরীক্ষা কেন্দ্রের সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং স্বচ্ছ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে পরীক্ষা সম্পন্ন করতে দায়িত্বরত কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

 

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ফ্যামিলি কার্ড শুমারি কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে এ নিয়োগ প্রক্রিয়ার আয়োজন করা হয়েছে। এতে উপজেলার বিভিন্ন এলাকার প্রার্থীরা অংশগ্রহণ করছেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্পূর্ণ মেধা, যোগ্যতা ও নিরপেক্ষতার ভিত্তিতে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নির্বাচন করা হবে।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ