শিরোনাম
জোয়ারা খানখানাবাদ নূতন চন্দ্র উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন চন্দনাইশে মখলেছুর রহমান চৌধুরী-আলতাজ খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের পুরস্কার বিতরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা সমরকন্দী ইসলামীক সাংস্কৃতিক ফোরামের উদ্যোগে পহেলা বৈশাখ উদযাপন ও ঈদ পুনর্মিলনী চন্দনাইশ বৈলতলীতে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী মেলা ও বলি খেলা অনুষ্ঠিত উখিয়ায় বসতভিটা দখল নিয়ে বর্বর হামলা: নারী-পুরুষসহ আহত ৪ যোগ্য নেতৃত্বের খোঁজে কালিগঞ্জবাসী: পছন্দের শীর্ষে সাংবাদিক শামীম। প্রযুক্তি বনাম নৈতিকতা: এসএসসি পরীক্ষায় সিসি ক্যামেরা ও নকলমুক্ত আগামীর চ্যালেঞ্জ।। হাম টিকার অভাবে শিশু মৃত্যুর ঘটনায় সাবেক স্বাস্থ্য উপদেষ্টাসহ সংশ্লিষ্টদের ভূমিকা তদন্তের দাবি – এডব্লিউসিআরএফ রাশিয়ার ফার্স্ট সেক্রেটারীর সাথে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের সৌজন্যে সাক্ষাৎ ও ঈদ শুভেচ্ছা বিনিময় পোরশায় ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মাঝে ২৭০টি ছাগল বিতরণ। 
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন

নরসিংদী-৪ আসনে নির্বাচনী গণসংযোগে জননেতা মাওলানা মো. জাহাঙ্গীর আলম ।

রিপোটারের নাম / ৩০৪ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫

 

আব্দুল মাবুদ মোহাম্মদ ইউসুফ, মনোহরদী প্রতিনিধি :  বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত নরসিংদী-৪ (মনোহরদী-বেলাবো) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা মাওলানা মো. জাহাঙ্গীর আলম গতকাল বাদ মাগরিব লেবুতলা ইউনিয়নের চকবাজারে এক বিশাল নির্বাচনী গণসংযোগে অংশগ্রহণ করেন।

 

চকবাজারে স্থানীয় জনগণের উপস্থিতিতে প্রাণবন্ত পরিবেশে গণসংযোগ কার্যক্রম অনুষ্ঠিত হয়। জনস্রোতে পরিণত হওয়া এই জনসংযোগে ব্যবসায়ী, শিক্ষার্থী, যুবক, বয়োজ্যেষ্ঠসহ সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। গণসংযোগকালে পথসভায় এক হৃদয়গ্রাহী বক্তব্য রাখেন মাওলানা জাহাঙ্গীর আলম সাহেব।

 

বক্তব্যে তিনি বলেন: “বাংলাদেশ জামায়াতে ইসলামী এই দেশ ও জনগণের জন্য কল্যাণকামী রাজনীতি করে আসছে। দেশের ইসলামপ্রিয় জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী আমরা একটি ন্যায়ভিত্তিক, ইনসাফপূর্ণ ও শান্তিপূর্ণ সমাজ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ। আজকের এই গণসংযোগে আপনাদের অকুণ্ঠ সমর্থন প্রমাণ করে, পরিবর্তনের সূচনা এখন সময়ের দাবি। আপনারাই আমার শক্তি, আপনারাই আমার সাহস। ইনশাআল্লাহ, আল্লাহর রহমতে ও আপনাদের দোয়া ও সমর্থনে আমরা বিজয় অর্জন করবো এবং মানুষের হক আদায়ের সংগ্রামে বিজয়ী হবো।”

 

তিনি আরও বলেন, “আমরা প্রতিহিংসার রাজনীতি চাই না, চাই সম্প্রীতির বাংলাদেশ। যেখানে দুর্নীতি-দুঃশাসনের জায়গায় আসবে ন্যায়নীতি, জবাবদিহিতা ও উন্নয়ন। আপনারা আমাদের পাশে থাকুন, আমরা আপনাদের সঙ্গে আছি এবং থাকবো।”

 

এ সময় তার সঙ্গে স্থানীয় জামায়াত ও শিবির নেতৃবৃন্দ, ওলামায়ে কেরাম, ব্যবসায়ী প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং এলাকাবাসীর মাঝে আশাবাদের নতুন বাতাস বইতে দেখা যায়।


এই ক্যাটাগরির আরো সংবাদ