শিরোনাম
ইরান তেল রপ্তানি করতে না পারলে মধ্যপ্রাচ্য তেল রপ্তানি করতে পারবে না পাটগ্রাম সীমান্তে আবারও পুশ ইনের চেষ্টা বিএসএফের :সতর্ক অবস্থানে বিজিবি পাটগ্রাম সীমান্তে ১০ জনকে পুশ ইন বিএসএফ এর, রুখে দিয়েছে বিজিবি-জনতা  যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের ওপর ইসরাইল নজরদারি চালাচ্ছে আশঙ্কা  ওয়াশিংটনের পাটগ্রাম পৌর আমির সোহেল রানাকে জড়িয়ে মিথ্যা তথ্য ছড়ানোর প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন নওগাঁ জেলার পোরশা উপজেলার নিতপুরে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক।  বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী মোট খেলাপি ঋণের ৯৪ শতাংশই মন্দ ঋণ ও আদায় অযোগ্য ঋণ । সব শপিং মল, মার্কেট ও দোকান সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। পাটগ্রামে ইসলামী আদর্শ বিদ্যানিকেতন ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হেলিকপ্টার -২০২৬ শিক্ষার্থীদের উচ্ছ্বাসে মুখর বৃত্তি প্রদান অনুষ্ঠিত
শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে ১০ জেলে আটক ।

রিপোটারের নাম / ৩৬৫ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪

 

নাছির উদ্দিন , চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুর পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রমে নিরাপদ প্রজননে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে ১০ জেলেকে আটক করেছে জেলা ও উপজেলা টাস্কফোর্স। এর মধ্যে ৬ জেলেকে ৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং ৪ জেলের বিরুদ্ধে মৎস্য আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাতে এসব তথ্য নিশ্চিত করেন সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান।

 

 

তিনি জানান, বুধবার (৩০ অক্টোবর) রাত ৮টা থেকে বৃহস্পতিবার (৩১) অক্টোবর সকাল ৮টা পর্যন্ত জেলা ও উপজেলা টাস্কফোর্স অভয়াশ্রম এলাকায় অভিযান পরিচালনা করে। এই সময় আটক ৬ জেলেকে কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ফরিদগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.আর.এম. জাহিদা হাসান।

 

 

তিনি আরও জানান, অভিযানের সময় জেলেদের হেফাজতে থাকা ২২ হাজার মিটার কারেন্টজাল ও ৪০ কেজি ইলিশ জব্দ করা হয়। জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট এবং ইলিশ মাছ এতিমখানায় বিতরণ করা হয়েছে।

 

কারাদন্ডপ্রাপ্ত জেলেরা হলেন-মো. নাছির (৩৫), সাইফুল ইসলাম (২৩), সিহাব (২০), কবির হোসেন (৩৮), সাইফুল (২৮) ও রাসেল বেপারী (১৯)। নিয়মিত মামলার আসামীরা হলেন-মো. লিটন (৩০), মনির হোসেন (২৩), মানিক (২৮) ও মো. জামাল (৪০)। এসব জেলেদের বড়ি চাঁদপুর সদর ও মতলব উত্তর উপজেলার বিভিন্ন গ্রামে।

 

চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ.এম. ইকবাল বলেন, বৃহস্পতিবার বিকাল থেকে রাত ৭টা পর্যন্ত চাঁদপুর মেঘনা মোহনা থেকে মতলব উত্তর উপজেলার এখলাছপুর পর্যন্ত জেলা ও উপজেলা টাস্কফোর্সের বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৪ জেলেকে ইলিশ শিকারের সময় হাতে নাতে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মৎস্য আইনে নিয়মিত মামলা করা হয়েছে।

 

নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার (এসপি) সৈয়দ মোশফিকুর রহমান বলেন, অভিযানের শুরু থেকে আমরা জেলেদের ইলিশ শিকার থেকে বিরত থাকার জন্য তাদের খুব কাছে গিয়ে বুঝিয়েছি। এরপরও আইন অমান্য করে যেসব জেলে নদীতে নেমেছে তাদেরকে আইনের আওতায় আনা হয়েছে।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ