শিরোনাম
পাটগ্রামে ধরলা নদীর ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করলেন এমপি হাসান রাজিব প্রধান হৃদয়ের ডাকের উদ্যোগে কর্ণফুলীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত লালমনিরহাটে জুলাই সনদ বাস্তবায়ন ও সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহবান করার দাবীতে জামায়াতের গণ মিছিল পোরশায় সাপের কামড়ে গৃহিণীর মৃত্যু: ওঝার কাছে গিয়ে সময় অপচয়ের পর হাসপাতালে চিকিৎসা চলাকালে শেষ রক্ষা হলো না।  পোরশায় জমি সংক্রান্ত সালিশে মারামারি, ইউপি সদস্যসহ প্রতিপক্ষের হামলায় আহত ৫ পাটগ্রামে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার ও শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ পোরশায় ৩২ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবার পেল কোয়ারেন্টানে মারা যাওয়া ছাগল।  পাটগ্রামে শিক্ষকের দাবীতে দ্বিতীয় দিনের মত চলছে দহগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ে ছাত্র -ছাত্রীদের ক্লাস বর্জন আন্দোলন। পোরশায় ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগ পরীক্ষা পরিদর্শনে ইউএনও রাকিবুল ইসলাম।  শিক্ষক সংকটের কারণে দহগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র -ছাত্রীদের ক্লাস বর্জন
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন

পটিয়ায় জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে দোয়া মাহফিল ও আলোচনা সভা

রিপোটারের নাম / ৪২৩ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫

 

ইমতিয়াজ উদ্দীন, পটিয়া প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে খতমে কুরআন, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

গত রোববার (১৯ জানুয়ারি) দুপুরে পটিয়া উপজেলা বিএনপির কার্যালয়ে বিএনপি, ছাত্রদল, ওলামা দল, স্বেচ্ছাসেবক দল ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

 

পটিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব খোরশেদ আলমের সভাপতিত্বে ও পৌর বিএনপির সদস্য সচিব গাজী আবু তাহেরের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম।

 

এসময় আরও বক্তব্য রাখেন পটিয়া ক্লাবের সদস্য সচিব মোজাম্মেল হক, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী কালাম উদ্দিন ,আবদুল মাবুদ, হামিদুর রহমান পেয়ারু, আবসার উদ্দিন সোহেল, আব্দুর রহমান হিলু, জসিম উদ্দিন, আবছার উদ্দিন, আলী আকবর, জাকির মেম্বার, আবছার উদ্দিন, নাজিম উদ্দিন, অহিদুল আলম চৌধুরী পিবলু, হাবিবুর রহমান রিপন, ওবায়দুল হক রিকু, এসএম নয়ন, শাহাদাৎ হোসেন, মাহবুবুল আলম পারভেজ, মিজানুর রহমান, বুলবুল আহম্মদ, আলমগীর আলম, ইসহাক চৌধুরী, জালাল উদ্দীন ছোটন।

 

প্রধান অতিথি এনামুল হক এনাম বলেন, অসাধারণ দেশপ্রেমিক, অসম সাহসিকতা, সততা-নিষ্ঠা ও সহজ-সরল ব্যক্তিত্বের প্রতীক জিয়াউর রহমান। ১৯৬৫ সালে পাক-ভারত যুদ্ধে খেমকারান সেক্টরে অসীম সাহসিকতার সঙ্গে তিনি যুদ্ধ করেন। দেশের ক্রান্তিকালে তিনি বারবার ত্রাতা হিসেবে আবির্ভূত হয়েছেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় দিকনির্দেশনাহীন জাতি যখন সিদ্ধান্তহীনতায় ছিল, তখন স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধের একটি সেক্টরের কমান্ডার হিসেবে যুদ্ধ পরিচালনা করেন। জাতির মর্যাদাকেও বিশ্বব্যাপী সমুন্নত করেছেন তাঁর শাসনামলে।

 

তাঁর রাজনৈতিক বিরোধীরাও মৃত্যুর পর তাঁর সততা নিয়ে কোনো প্রশ্ন উত্থাপন করতে পারেনি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এ কারণেই এ দেশের জনগণের অন্তরে স্থায়ী আসন করে নিয়েছেন বলে মন্তব্য করেন এনাম।


এই ক্যাটাগরির আরো সংবাদ