শিরোনাম
জোয়ারা খানখানাবাদ নূতন চন্দ্র উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন চন্দনাইশে মখলেছুর রহমান চৌধুরী-আলতাজ খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের পুরস্কার বিতরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা সমরকন্দী ইসলামীক সাংস্কৃতিক ফোরামের উদ্যোগে পহেলা বৈশাখ উদযাপন ও ঈদ পুনর্মিলনী চন্দনাইশ বৈলতলীতে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী মেলা ও বলি খেলা অনুষ্ঠিত উখিয়ায় বসতভিটা দখল নিয়ে বর্বর হামলা: নারী-পুরুষসহ আহত ৪ যোগ্য নেতৃত্বের খোঁজে কালিগঞ্জবাসী: পছন্দের শীর্ষে সাংবাদিক শামীম। প্রযুক্তি বনাম নৈতিকতা: এসএসসি পরীক্ষায় সিসি ক্যামেরা ও নকলমুক্ত আগামীর চ্যালেঞ্জ।। হাম টিকার অভাবে শিশু মৃত্যুর ঘটনায় সাবেক স্বাস্থ্য উপদেষ্টাসহ সংশ্লিষ্টদের ভূমিকা তদন্তের দাবি – এডব্লিউসিআরএফ রাশিয়ার ফার্স্ট সেক্রেটারীর সাথে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের সৌজন্যে সাক্ষাৎ ও ঈদ শুভেচ্ছা বিনিময় পোরশায় ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মাঝে ২৭০টি ছাগল বিতরণ। 
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:২২ অপরাহ্ন

পাটগ্রামে বাংলাদেশ  জামায়াতে ইসলামী যুব বিভাগের উদ্যোগে আনন্দ ভ্রমণ ও যৌথ ভোজন প্রোগ্রাম অনুষ্ঠিত।

রিপোটারের নাম / ৩৯৮ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

 

এফ আই রানা ,লালমনিরহাট জেলা প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামী পাটগ্রাম উপজেলা শাখার যুব ও ক্রিড়া বিভাগের উদ্যোগে গত সোমবার (১৮আগষ্ট) এক আনন্দ ভ্রমণ এবং যৌথ ভোজন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। জেলার ডালিয়া তিস্তা ব্যারেজ সংলগ্ন এলাকায় উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত এ আয়োজনে  বাংলাদেশ জামায়াতে ইসলামী পাটগ্রাম উপজেলা শাখার  যুব ও ক্রিড়া বিভাগের বিপুল সংখ্যক যুবক অংশগ্রহণ করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাতিবান্ধা -পাটগ্রাম উন্নয়ন ফোরামের চেয়ারম্যান লালমনিরহাট-১ (হাতিবান্ধা -পাটগ্রাম) সংসদীয় আসনের জামায়াত মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব আনোয়ারুল ইসলাম রাজু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী লালমনিরহাট জেলা শাখার সাবেক আমীর অধ্যাপক আতাউর রহমান, জেলা যুব বিভাগের সভাপতি মু: আব্দুল মান্নান পাটগ্রাম উপজেলা জামায়াতের আমীর হাফেজ মাওলানা শোয়াইব আহমেদ, কর্মপরিষদ সদস্য মো:মোজাম্মেল হক,  পাটগ্রাম পৌর জামায়াতের আমীর মু:সোহেল রানা, পৌর সেক্রেটারী মো:মিরু হাসান, পাটগ্রাম উপজেলা শ্রমিক  কল্যাণ ফেডারেশনের সভাপতি মো:সোহরাব হোসেন,  যুব ও ক্রিড়া বিভাগের উপজেলা সভাপতি মো:আনিসুর রহমান,  পৌর যুব বিভাগের সভাপতি মো:শহীদ উল ইসলাম শহীদ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের  উপজেলা পাটগ্রাম উপজেলা সভাপতি মো: আলমগীর খোরশেদ প্রমুখ।প্রধান অতিথি যুবকদের উদ্দেশ্যে বলেন – যেখানে অনিয়ম-অন্যায়,সন্ত্রাস -দুর্নীতি ও মানবতার বিপর্যয় দেখা দেবে সেখানেই শহীদ আবু সাঈদ এর মত শীসা ঢালা প্রাচীর নির্মাণ করে সকল জুলুমের বিরুদ্ধে আমাদের যুব সমাজকে রুখে দাঁড়াতে হবে।

  দিনব্যাপী আয়োজিত আনন্দঘন অনুষ্ঠানে ছিল আলোচনা সভা,ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রীতি ফুটবল প্রতিযোগিতা।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ