শিরোনাম
ঢাকার সাবেক পুলিশ সুপারসহ ছয় পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত। পোরশায় মাদক সেবনের দায়ে যুবককে ৬ মাসের কারাদণ্ড দিল ভ্রাম্যমাণ আদালত পূর্ণভবা নদীতে নৌকাডুবি: শিশুসহ ১০৯ যাত্রী নিয়ে নৌকাডুবির ঘটনা, সুতি জালের উপকরণের সঙ্গে ধাক্কা।  তালায় মানবতা ফাউন্ডেশনের ২১ সদস্যের কার্যকরী কমিটি গঠন রংপুর ব্যাটালিয়ন- ৫১ বিজিবির অভিযানে ভারতীয় ষাঁড় ও ডিমলায় মাদকসহ আটক ১ যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর-শ্বাসরোধের অভিযোগ, স্বামী গ্রেপ্তার দক্ষিণ কোরিয়া খাদ্যবর্জ্য থেকে বায়োগ্যাস ও বিদ্যুৎ উৎপাদন করছে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় পাঁচজনের মৃত্যু। নওগাঁর পোরশায় ১০ কেজি গাজা সহ তিন জন বড় মাদক কারবারী গ্রেফতার।  পোরশায় উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরের উদ্যোগে ডেঙ্গু কিট হস্তান্তর।
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন

পাটগ্রামে শালিসী বৈঠককে কেন্দ্র করে বিএনপি নেতার মারধরের জেরে বিষপানে যুবকের আত্মহত্যার অভিযোগ

রিপোটারের নাম / ২৬২ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৩ আগস্ট, ২০২৬

 

এফ আই রানা , লালমনিরহাট জেলা প্রতিনিধি : লালমনিরহাটের পাটগ্রামে শালিসী বৈঠককে কেন্দ্র করে যুবদল নেতার মারধরের জেরে ভুক্তভোগী ফিরোজ (২০)নামের এক যুবকের আত্মহত্যার অভিযোগ উঠেছে।মামলা না নেওয়ায় মরদেহ নিয়ে মানববন্ধন এলাকাবাসীর।পরিবার ও স্থানীয় এলাকাবাসী সুত্রে জানা যায়,গত শনিবার (১ আগস্ট)জেলার পাটগ্রাম পৌরসভার ৫ নং ওয়ার্ডে বিএনপি নেতার সালিশি বিচার অমান্য করায় ভুক্তভোগী মো:ফিরোজ হোসেনকে তার বাড়ীতে গিয়ে মারধর করেন পাটগ্রাম পৌর ৫ নং ওয়ার্ড যুবদল সেক্রেটারী মো: সাফিউল ইসলাম সামলু,ছাত্রদল নেতা স্বাধীন, পতিত আওয়ামী নেতা শাহীন সাই,শাহীনের ছেলে তুহীন সহ বেশ কয়েকজন। পরে ওই ভুক্তভোগী যুবক ফিরোজ অপমানের অভিমানে বিষ পান করলে পরিবারের লোকজন দ্রুত তাকে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যান অবস্থার অবনতি দেখে চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এদিকে নিহতের পরিবারের পক্ষে পাটগ্রাম থানায় অপমৃত্যুর অভিযোগ দায়ের করতে চাইলেও পাটগ্রাম থানা অভিযোগ না নিয়েই তাদেরকে ফিরিয়ে দেয় বলে ভুক্তভোগীর পরিবার অভিযোগ করেছেন। পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্ব পালনকারী এসআই স্বপন পাল সোমবার সংবাদ মাধ্যমেকে জানান, এ বিষয়ে থানায় কোনো মামলা হয়নি। কেউ অভিযোগ নিয়ে থানায় আসেনি। তবে রংপুরে লাশের ময়নাতদন্ত হতে পারে।”

অভিযুক্তদের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও অভিযুক্তরা পলাতক থাকায় এবং তাদের মোবাইল ফোন বন্ধ থাকায় বার বার চেষ্টা করার পরেও তাদের মন্তব্য পাওয়া যায়নি। এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে বিক্ষুদ্ধ এলাকাবাসী সোমবার (৩ আগস্ট) স্থানীয় আন্ত:জেলা মোড় এলাকায় বিকেল ৫ টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত নিহত ব্যক্তির মরদেহ নিয়ে সড়ক অবরোধ করে মানববন্ধন করেছে। এরিপোর্ট লেখা পর্যন্ত (সন্ধ্যা ৭টা ১০ মিনিট) থানায় মামলা রেকর্ডের সংবাদ পাওয়া যায়নি।তবে ফিরোজ হোসেনের মৃত্যুর ঘটনা নিয়ে ধুম্রজাল সৃষ্টি হয়েছে। কেউ কেউ একে আত্মহত্যা বললেও পরিবার এবং এলাকাবাসী একে মানতে নারাজ। তবে ময়না তদন্তের রিপোর্টই বলবে এটা হত্যা নাকী আত্মহত্যা ।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ

;