শিরোনাম
পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ ২০২৬ অনুষ্ঠিত। চন্দনাইশে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্তদের সনদ ও পুরস্কার বিতরণ সাতকানিয়ায় চাঁদা না দেওয়ায় সরকারি রাস্তা ব্লক করে বাড়ি নির্মাণে বাধা দেওয়ায় অভিযোগ পোরশায় উৎসবমুখর পরিবেশে শিক্ষার মানোন্নয়ন ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত। চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক সংবাদ সারাবেলার ৯ম বর্ষপূর্তি উদযাপন জমকালো আয়োজনে কক্সবাজার সমুদ্র সৈকতে সমরকন্দি ইসলামীক সাংস্কৃতিক ফোরামের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন কাল কক্সবাজারে অনুষ্ঠিত হবে সমরকন্দি ইসলামীক সাংস্কৃতিক ফোরামের অভিষেক অনুষ্ঠান  পোরশায় আকস্মিক শিলাবৃষ্টিতে ক্ষেতের সোনালী ধান ঝরে যাওয়ায় দিশেহারা কৃষক। পোরশায় কিশোরী ফুটবল দলের মাঝে খেলাধুলার সামগ্রী বিতরণ ইসলামী আদর্শ বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ: ২০২৭ সালের এসএসসিতে সেরা ফলাফলের প্রত্যয়
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন

পোরশায় ভ্যানের ধাক্কায় এক গৃহবধু নিহত

রিপোটারের নাম / ৩৬৬ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১১ মে, ২০২৫

 

পোরশা(নওগাঁ)প্রতিনিধি:  নওগাঁর পোরশায় রাস্তা পারাপারের সময় রডবাহী ভ্যানের ধাক্কায় মজিরন সাথী(২৭) নামে এক গৃহবধু নিহত হয়েছেন। নিহত মজিরন নিতপুর কপালীর মোড় রোডসংলগ্ন পাড়া এলাকার রায়হানের স্ত্রী। স্থানীয়রা জানান, মজিরন রবিবার দুপুরে তার বাড়ি থেকে বের হয়ে খাবার পানি নেয়ার জন্য রাস্তা অপরপাশে যাচ্ছিলেন। এসময় পোরশার দিক থেকে আশা একটি রডবাহী ভ্যান তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে সে গুরতর আহত হয়। তাৎক্ষনিক খবর পেয়ে পাড়ার লোকজন এসে আহত অবস্থায় উদ্ধার করে পোরশা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। থানা অফিসার ইনচার্জ আবু বকর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে ভ্যান ও ভ্যান চালকের খোঁজ না পাওয়ায় এবং কেউ অভিযোগকারী না থাকায় লাশ পরিবারের লোকজন নিয়ে গেছে বলে জানান।


এই ক্যাটাগরির আরো সংবাদ

;