শিরোনাম
পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ ২০২৬ অনুষ্ঠিত। চন্দনাইশে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্তদের সনদ ও পুরস্কার বিতরণ সাতকানিয়ায় চাঁদা না দেওয়ায় সরকারি রাস্তা ব্লক করে বাড়ি নির্মাণে বাধা দেওয়ায় অভিযোগ পোরশায় উৎসবমুখর পরিবেশে শিক্ষার মানোন্নয়ন ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত। চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক সংবাদ সারাবেলার ৯ম বর্ষপূর্তি উদযাপন জমকালো আয়োজনে কক্সবাজার সমুদ্র সৈকতে সমরকন্দি ইসলামীক সাংস্কৃতিক ফোরামের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন কাল কক্সবাজারে অনুষ্ঠিত হবে সমরকন্দি ইসলামীক সাংস্কৃতিক ফোরামের অভিষেক অনুষ্ঠান  পোরশায় আকস্মিক শিলাবৃষ্টিতে ক্ষেতের সোনালী ধান ঝরে যাওয়ায় দিশেহারা কৃষক। পোরশায় কিশোরী ফুটবল দলের মাঝে খেলাধুলার সামগ্রী বিতরণ ইসলামী আদর্শ বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ: ২০২৭ সালের এসএসসিতে সেরা ফলাফলের প্রত্যয়
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন

পোরশায় সবজি চাষ বিষয়ক প্রশিক্ষণ ও বীজ বিতরণ

রিপোটারের নাম / ৩৮৬ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫

 

পোরশা (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর পোরশায় বসত ভিটায় সবজি চাষ বিষয়ক প্রশিক্ষণ ও চাষীদের মাঝে সবজি বীজ বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে উপজেলার ছাওড় ইউপির বলদাহার বরেন্দ্র সিসিআরসি অফিসে বেসরকারি সংস্থা সিসিডিবি’র পিসিআরসিবি-২ প্রকল্পের আয়োজনে উক্ত প্রশিক্ষণে প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার শাহিন আখতার ও উপ-সহকারি কৃষি অফিসার আকমাল হোসেন। এসময় উপস্থিত ছিলেন সিসিডিবি’র উপজেলা কো-অর্ডিনেটর স্টিভ রায় রুপন, ফিল্ড অর্গানাইজার সুজাতা টপ্য, হেমন্ত পাহান, রুনু আক্তার ও সাপোর্ট স্টাফ টাউন দেবশর্মা। প্রশিক্ষণে কৃষকদের কীটনাশক ব্যবহার কমিয়ে জৈব পদ্ধতিতে বসত ভিটায় বিভিন্ন ধরনের সবজি চাষ বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ শেষে ৪৫জন চাষীদের মাঝে লাল শাক, পুইশাক, লাউ, মিষ্টি কুমড়া ও ঢেঁড়সসহ বিভিন্ন জাতের সবজি বীজ বিনামূল্যে বিতরণ করা হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ

;