শিরোনাম
ঢাকার সাবেক পুলিশ সুপারসহ ছয় পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত। পোরশায় মাদক সেবনের দায়ে যুবককে ৬ মাসের কারাদণ্ড দিল ভ্রাম্যমাণ আদালত পূর্ণভবা নদীতে নৌকাডুবি: শিশুসহ ১০৯ যাত্রী নিয়ে নৌকাডুবির ঘটনা, সুতি জালের উপকরণের সঙ্গে ধাক্কা।  তালায় মানবতা ফাউন্ডেশনের ২১ সদস্যের কার্যকরী কমিটি গঠন রংপুর ব্যাটালিয়ন- ৫১ বিজিবির অভিযানে ভারতীয় ষাঁড় ও ডিমলায় মাদকসহ আটক ১ যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর-শ্বাসরোধের অভিযোগ, স্বামী গ্রেপ্তার দক্ষিণ কোরিয়া খাদ্যবর্জ্য থেকে বায়োগ্যাস ও বিদ্যুৎ উৎপাদন করছে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় পাঁচজনের মৃত্যু। নওগাঁর পোরশায় ১০ কেজি গাজা সহ তিন জন বড় মাদক কারবারী গ্রেফতার।  পোরশায় উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরের উদ্যোগে ডেঙ্গু কিট হস্তান্তর।
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন

প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের অর্জিত অর্থ সরকারকে সহায়তা দিয়ে যাচ্ছে : আনসারুল হক

রিপোটারের নাম / ৩৭১ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫

 

এইচটি বাংলা ডেস্ক : বাংলাদেশ সরকার কতৃক মনোনীত সিআইপি দুবাই প্রবাসী ও বিশিষ্ট ব্যবসায়ী মো. আনসারুল হক বলেছেন কঠোর পরিশ্রম ও সততার সাথে বিদেশে মাটিতে স্ব স্ব ব্যবসা বাণিজ্য ব্যাপক গতিশীল করতে পারলে দেশকে অর্থনৈতিক স্বাবলম্বী পথে এগিয়ে সম্ভব।

তিনি বলেন বিদেশে মাটিতে অবস্হানরত স্বনামধন্য ব্যবসায়ীরা রেমিট্যান্সের মাধ্যমে পাঠানো অর্থ সরকারকে সহায়তা দিয়ে যেতে পারলে দেশে ব্যাপক উন্নয়ন সম্ভব হবে।

সিআইপি মো. আনসারুল হকের সংবর্ধনা সভায় সংবর্ধিত অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

গত ১৬ জানুয়ারী অনুষ্ঠিত সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন বরেণ্য কবি আশীষ সেন। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি কবি ও সাংবাদিক নাজিমুদ্দীন শ্যামল। প্রধান বক্তা ছিলেন বীর গেরিলা মুক্তিযোদ্ধা ফজল আহমদ।

বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল পরিচালনা পরিষদের ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার জাবেদ আবছার চৌধুরী, দুবাই’র সাবেক ব্যাংকার ও রাজনীতিক মুক্তিযোদ্ধা শাহাবুদ্দীন চৌধুরী, ড. শিব প্রসাদ সূর, মুক্তিযোদ্ধা আবদুল মন্নান চৌধুরী।

বক্তব্য রাখেন সাংস্কৃতিক সংগঠক প্রনবরাজ বড়ুয়া, ডাঃ দুলাল কান্তি চৌধুরী, ডাঃ সুকুমার সেন, ইসলামী চিন্তাবিদ মোহাম্মদ হোসেন,নূরুল হক মেম্বার আরঙ্গজেব খান সম্রাট, রোজী চৌধুরী, কবি সজল দাশ, আসিফ ইকবাল, সাথী কামাল, সাইফুদ্দিন খালেদ খান, মিলন রুদ্র প্রমূখ।


এই ক্যাটাগরির আরো সংবাদ

;