শিরোনাম
জোয়ারা খানখানাবাদ নূতন চন্দ্র উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন চন্দনাইশে মখলেছুর রহমান চৌধুরী-আলতাজ খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের পুরস্কার বিতরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা সমরকন্দী ইসলামীক সাংস্কৃতিক ফোরামের উদ্যোগে পহেলা বৈশাখ উদযাপন ও ঈদ পুনর্মিলনী চন্দনাইশ বৈলতলীতে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী মেলা ও বলি খেলা অনুষ্ঠিত উখিয়ায় বসতভিটা দখল নিয়ে বর্বর হামলা: নারী-পুরুষসহ আহত ৪ যোগ্য নেতৃত্বের খোঁজে কালিগঞ্জবাসী: পছন্দের শীর্ষে সাংবাদিক শামীম। প্রযুক্তি বনাম নৈতিকতা: এসএসসি পরীক্ষায় সিসি ক্যামেরা ও নকলমুক্ত আগামীর চ্যালেঞ্জ।। হাম টিকার অভাবে শিশু মৃত্যুর ঘটনায় সাবেক স্বাস্থ্য উপদেষ্টাসহ সংশ্লিষ্টদের ভূমিকা তদন্তের দাবি – এডব্লিউসিআরএফ রাশিয়ার ফার্স্ট সেক্রেটারীর সাথে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের সৌজন্যে সাক্ষাৎ ও ঈদ শুভেচ্ছা বিনিময় পোরশায় ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মাঝে ২৭০টি ছাগল বিতরণ। 
শুক্রবার, ০১ মে ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন

বিশ্ব তামাকমুক্ত দিবস ২০২৫ উপলক্ষে মনোহরদীতে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

রিপোটারের নাম / ২৪৪ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৩১ মে, ২০২৫

 

আব্দুল মাবুদ মুহাম্মদ ইউসুফ, মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি: বিশ্ব তামাকমুক্ত দিবস ২০২৫ উপলক্ষে “তামাক নয়, স্বাস্থ্য বেছে নিন” এই প্রতিপাদ্যে নরসিংদীর মনোহরদীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

 

৩১ মে (শনিবার) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়, যা উপজেলার গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে। র‍্যালিতে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থী ও সচেতন নাগরিকবৃন্দ অংশগ্রহণ করেন।

 

র‍্যালি শেষে উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম এ মুহাইমিন আল জিহান।

 

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সজীব মিয়া, সহকারী সমাজসেবা কর্মকর্তা আবু সুফিয়ান সজীব, মনোহরদী থানার প্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি এবং সুশীল সমাজের প্রতিনিধি।

 

সভায় বক্তারা বলেন, “তামাক একটি নীরব ঘাতক। এটি ব্যক্তিগত ও পারিবারিক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে এবং জাতীয় অর্থনীতিতেও বিরূপ প্রভাব ফেলে। তাই তামাকমুক্ত সমাজ গঠনে সবাইকে একসাথে কাজ করতে হবে।”


এই ক্যাটাগরির আরো সংবাদ