শিরোনাম
পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ ২০২৬ অনুষ্ঠিত। চন্দনাইশে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্তদের সনদ ও পুরস্কার বিতরণ সাতকানিয়ায় চাঁদা না দেওয়ায় সরকারি রাস্তা ব্লক করে বাড়ি নির্মাণে বাধা দেওয়ায় অভিযোগ পোরশায় উৎসবমুখর পরিবেশে শিক্ষার মানোন্নয়ন ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত। চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক সংবাদ সারাবেলার ৯ম বর্ষপূর্তি উদযাপন জমকালো আয়োজনে কক্সবাজার সমুদ্র সৈকতে সমরকন্দি ইসলামীক সাংস্কৃতিক ফোরামের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন কাল কক্সবাজারে অনুষ্ঠিত হবে সমরকন্দি ইসলামীক সাংস্কৃতিক ফোরামের অভিষেক অনুষ্ঠান  পোরশায় আকস্মিক শিলাবৃষ্টিতে ক্ষেতের সোনালী ধান ঝরে যাওয়ায় দিশেহারা কৃষক। পোরশায় কিশোরী ফুটবল দলের মাঝে খেলাধুলার সামগ্রী বিতরণ ইসলামী আদর্শ বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ: ২০২৭ সালের এসএসসিতে সেরা ফলাফলের প্রত্যয়
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:০০ অপরাহ্ন

মনোহরদীর বাইরে অবস্থানরত জামায়াতের সাংগঠনিক কর্মীদের ঈদ পুনর্মিলনী ।

রিপোটারের নাম / ৪০৪ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২ এপ্রিল, ২০২৫

 

আব্দুল মাবুদ মোহাম্মদ ইউসুফ, মনোহরদী (নরসিংদী) : আজ বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোহরদী উপজেলা শাখার উদ্যোগে মনোহরদীর বাইরে অবস্থানরত সাংগঠনিক কর্মী/রুকন (সদস্য) নিয়ে ঈদ পুনর্মিলনীর আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে মনোহরদী উপজেলা (উত্তর) আমির মাওলানা মো: ইকবাল হোসাইনের সভাপতিত্বে, মো: তাজুল ইসলাম শাহিন ও মনিরউদ্দিন আল-আজহারীর সঞ্চালনায় মনোহরদী বাসস্ট্যান্ডের জামায়াত অফিসে এ ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটরী, নরসিংদী-০৪ (মনোহরদী-বেলাব) আসনে জামায়াত মনোনীত প্রার্থী, মনোহরদী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা জাহাঙ্গীর আলম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা (দক্ষিণ) আমির মাওলানা মো: সানাউল্লাহ।

এসময় আরোও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী নরসিংদী জেলা বায়তুল মাল সম্পাদক মো: আব্দুল লতিফ, দৈনিক সংগ্রাম এর অফিস সহকারী মিয়া হোসেন, মনোহরদী প্রেস ক্লাবের সভাপতি ও পৌর আমির মো: আসাদুজ্জামান নূর, বাংলাদেশ মজলিসুল মুফাসসিরীন এর কেন্দ্রীয় সদস্য মাওলানা মোতালিব হোসেন বরকতী সহ আরোও অনেকে।


এই ক্যাটাগরির আরো সংবাদ

;