শিরোনাম
জোয়ারা খানখানাবাদ নূতন চন্দ্র উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন চন্দনাইশে মখলেছুর রহমান চৌধুরী-আলতাজ খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের পুরস্কার বিতরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা সমরকন্দী ইসলামীক সাংস্কৃতিক ফোরামের উদ্যোগে পহেলা বৈশাখ উদযাপন ও ঈদ পুনর্মিলনী চন্দনাইশ বৈলতলীতে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী মেলা ও বলি খেলা অনুষ্ঠিত উখিয়ায় বসতভিটা দখল নিয়ে বর্বর হামলা: নারী-পুরুষসহ আহত ৪ যোগ্য নেতৃত্বের খোঁজে কালিগঞ্জবাসী: পছন্দের শীর্ষে সাংবাদিক শামীম। প্রযুক্তি বনাম নৈতিকতা: এসএসসি পরীক্ষায় সিসি ক্যামেরা ও নকলমুক্ত আগামীর চ্যালেঞ্জ।। হাম টিকার অভাবে শিশু মৃত্যুর ঘটনায় সাবেক স্বাস্থ্য উপদেষ্টাসহ সংশ্লিষ্টদের ভূমিকা তদন্তের দাবি – এডব্লিউসিআরএফ রাশিয়ার ফার্স্ট সেক্রেটারীর সাথে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের সৌজন্যে সাক্ষাৎ ও ঈদ শুভেচ্ছা বিনিময় পোরশায় ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মাঝে ২৭০টি ছাগল বিতরণ। 
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন

রান বন্যার ম্যাচে হেরেছে কলকাতা নাইট রাইডার্স।

রিপোটারের নাম / ৫৩৬ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫

 

 

এইচটি বাংলা স্পোর্টস ডেস্ক : আইপিএলের ২১তম ম্যাচে লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে মাঠে নেমেছিল কলকাতা নাইট রাইডার্স। এদিন রীতিমতো রান বন্যা হয়েছে ইডেন গার্ডেন্সে, দুই ইনিংস মিলিয়ে মোট ৪৭২ রান হয়েছে। আর এই রান বন্যার ম্যাচে জয়ের খুব কাছে থেকে খালি হাতে ফিরতে হয়েছে কলকাতা। ২৩৯ রানের লক্ষ্য দিয়েও মাত্র ৪ রানের জয় পেয়েছে লখনৌ।

 

মঙ্গলবার (৮ এপ্রিল) আগে ব্যাট করতে নেমে কলকাতাকে ২৩৮ রানের লড় লক্ষ্য দিয়েছিল লখনৌ। জবাব দিতে নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ২৩৪ রান তুলতে পারে কলকাতা। এতে ৪ রানের জয় পায় লখনৌ সুপার জায়ান্টস।

 

বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ব্যাট চালাতে থাকেন কলকাতার দুই ওপেনার কুইনটন ডি কক ও সুনীল নারিন। তবে ৯ বলে ১৫ রান করে সাজঘরে ফিরতে হয়েছে ডি কককে।

তবে অপর প্রান্ত থেকে ব্যাট চালাতে থাকেন নারিন। ১৩ বলে ৩০ রান করে আউট হন এই ক্যারিবিয়ান ব্যাটার। এরপর ভেঙ্কাটেশ আইয়ারকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন আজেঙ্কা রাহানে। ২৬ বলে ফিফটি তুলে নেন এই ডান হাতি ব্যাটার।

 

দুজনের ব্যাটে ভর করে জয়ের এগোতে থাকে কলকাতা। ১৩তম ওভারে শেষ বলে ঠাকুরকে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ আউট হন রাহানের। এরপর ১৫ রানের ব্যবধানে আরও তিনটি উইকেট হারিয়ে বিপাকে পড়ে কলকাতা।

 

রামানদীপ সিং (১), রঘুবাংশী (৫) এবং ২৯ বলে ৪৫ রান করে ভেঙ্কাটেশ আইয়ার আউট হলে ছন্দ হারায় স্বাগতিকরা। এরপর রিঙ্কুকে সঙ্গে নিয়ে দলের হাল ধরার চেষ্টা করেন রাসেল। তবে ৪ বলে ৭ রান করে বাউন্ডারি লাইনে কাটা পড়েন তিনি।

১৮ বলে কলকাতার লক্ষ্য দাঁড়ায় ৪৫ রান। তবে বলে বলে বাউন্ডারি মেরে কলকাতাকে স্বপ্ন দেখাতে থাকেন রিঙ্কু সিং। এতে ৬ বলে কলকাতার লক্ষ্য দাঁড়ায় ২৪ রান। শেষ ওভারে স্ট্রাইকে ছিলেন রানা। প্রথম বলে বাউন্ডারি মারলেও পরের বলে ডট দেন তিনি।

 

তৃতীয় বলে রিঙ্কু স্ট্রাইক পেলেও ততক্ষণে ম্যাচ থেকে ছিটকে গেছে কলকাতা। তিন বলে ১৪ রান তুললেও দলকে জয় এনে দিতে পারেনি রিঙ্কু। তার ১৫ বলের ৩৮ রানের বিধ্বংসী ইনিংসে ভর করে নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ২৩৪ রান তুলতে পারে কলকাতা। এতে ৪ রানের জয় পায় লখনৌ সুপার জায়ান্টস।

 

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে লখনৌকে উড়ন্ত সূচনা এনে দেন এইডেন মারক্রাম ও মিচেল মার্শ। দুজনের মারকুটে ব্যাটিংয়ে পাওয়ার প্লেতে ৫৯ রান তোলে দলটি। ২৮ বলে ৪৭ রান করে আউট মারক্রাম আউট হলেও ৩৬ বলে ফিফটি তুলে নেন মার্শ।

 

এই অজিকে সঙ্গ দিয়ে ব্যাট চালাতে থাকেন নিকোলাস পুরান। ২১ বলে ফিফটি তুলে নেন এই ক্যারিবিয়ান তারকা। ৪৮ বলে ৮১ রান করে সাজঘরে ফেরেন মার্শ। ৪ বলে ৬ রান করে তাকে সঙ্গ দেন সামাদ।

 

তবে বলে বলে বাউন্ডারি মেরে রান তুলতে থাকেন পুরান। শেষ পর্যন্ত পুরানের ৩৬ বলের অপরাজিত ৮৭ রানের ইনিংসে ভর করে ৩ উইকেট হারিয়ে ২৩৮ রানের বড় পুঁজি পায় লখনৌ সুপার জায়ান্টাস।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ

License Activation

Enter your key to unlock the system.

Purchase New License

Don't have a key? Pay and submit the form below.

Amount: 0.00

Request Sent!

Order Submitted Successfully! We will contact you soon.

License Activation

Enter your key to unlock the system.

Purchase New License

Don't have a key? Pay and submit the form below.

Amount: 0.00

Request Sent!

Order Submitted Successfully! We will contact you soon.