শিরোনাম
ঢাকার সাবেক পুলিশ সুপারসহ ছয় পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত। পোরশায় মাদক সেবনের দায়ে যুবককে ৬ মাসের কারাদণ্ড দিল ভ্রাম্যমাণ আদালত পূর্ণভবা নদীতে নৌকাডুবি: শিশুসহ ১০৯ যাত্রী নিয়ে নৌকাডুবির ঘটনা, সুতি জালের উপকরণের সঙ্গে ধাক্কা।  তালায় মানবতা ফাউন্ডেশনের ২১ সদস্যের কার্যকরী কমিটি গঠন রংপুর ব্যাটালিয়ন- ৫১ বিজিবির অভিযানে ভারতীয় ষাঁড় ও ডিমলায় মাদকসহ আটক ১ যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর-শ্বাসরোধের অভিযোগ, স্বামী গ্রেপ্তার দক্ষিণ কোরিয়া খাদ্যবর্জ্য থেকে বায়োগ্যাস ও বিদ্যুৎ উৎপাদন করছে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় পাঁচজনের মৃত্যু। নওগাঁর পোরশায় ১০ কেজি গাজা সহ তিন জন বড় মাদক কারবারী গ্রেফতার।  পোরশায় উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরের উদ্যোগে ডেঙ্গু কিট হস্তান্তর।
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন

লালমনিরহাটের পাটগ্রামে ইসলামী আদর্শ বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয় কর্তৃক জুলাই অভ্যুত্থান দিবস পালিত

রিপোটারের নাম / ১৫৫ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৫ আগস্ট, ২০২৬

 

এফ আই রানা , লালমনিরহাট জেলা প্রতিনিধি : জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষিকী পালন উপলক্ষে পাটগ্রাম ইসলামী আদর্শ বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয় এর উদ্যোগে বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে দিবসটি পালিত হয়েছে। জুলাই অভ্যুত্থান দিবস পালন উপলক্ষে বুধবার (৫ আগস্ট) কবিতা আবৃত্তি, রচনা, চিত্রাংকন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।কর্মসূচী সমুহে বিভিন্ন শ্রেণীর ছাত্র-ছাত্রীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। পরে ছাত্র-ছাত্রী ও শিক্ষক কর্মচারীগণের সমম্বয়ে ইসলামী আদর্শ বিদ্যানিকেতনের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইসলামী আদর্শ বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা শাহিনুর রহমান সিদ্দিকীর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আদর্শ বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো:আনিসুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সহকারী শিক্ষক কাজী একরামুল হক, পাটগ্রাম প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক সংগ্রাম এবং দৈনিক গণ চিঠির পাটগ্রাম উপজেলা প্রতিনিধি মো:হাবিবুর রহমান হাবিব, সহকারী শিক্ষক পাটগ্রাম প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য সাংবাদিক এফ আই রানা, সহকারী শিক্ষক মোছা: নিলুফা আক্তার প্রমুখ। পরে জুলাই শহীদদের আত্মার মাগফিরাত কামনা ও আহত যোদ্ধাদের সুস্থতা সহ দেশ এবং জাতীর কল্যাণ কামনা করে দোয়া করার মাধ্যমে কর্মসূচী সমাপ্ত হয়।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ

;