শিরোনাম
চীনা অর্থায়নে পরিকল্পনা, দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু অগ্রাধিকার পাচ্ছে ইরান তেল রপ্তানি করতে না পারলে মধ্যপ্রাচ্য তেল রপ্তানি করতে পারবে না পাটগ্রাম সীমান্তে আবারও পুশ ইনের চেষ্টা বিএসএফের :সতর্ক অবস্থানে বিজিবি পাটগ্রাম সীমান্তে ১০ জনকে পুশ ইন বিএসএফ এর, রুখে দিয়েছে বিজিবি-জনতা  যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের ওপর ইসরাইল নজরদারি চালাচ্ছে আশঙ্কা  ওয়াশিংটনের পাটগ্রাম পৌর আমির সোহেল রানাকে জড়িয়ে মিথ্যা তথ্য ছড়ানোর প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন নওগাঁ জেলার পোরশা উপজেলার নিতপুরে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক।  বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী মোট খেলাপি ঋণের ৯৪ শতাংশই মন্দ ঋণ ও আদায় অযোগ্য ঋণ । সব শপিং মল, মার্কেট ও দোকান সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। পাটগ্রামে ইসলামী আদর্শ বিদ্যানিকেতন ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হেলিকপ্টার -২০২৬
সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন

শাজাহানপুরে আপন সোশ্যাল ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ

রিপোটারের নাম / ৩১৭ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৫ জানুয়ারি, ২০২৫

 

মহিউদ্দিন , বিশেষ প্রতিনিধি : বগুড়া শাজাহানপুর উপজেলায় আপন সোশ্যাল ফাউন্ডেশনের উদ্যোগে শতাধিক শীতার্ত মানুষ ও ইয়াতিম শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

 

শনিবার (৪ জানুয়ারি) বেলা ১২ টায় লতিফপুর সংস্থার কার্যালয়ে এই কার্যক্রমের মাধ্যমে তীব্র শীতে বিপর্যস্ত মানুষের মাঝে উষ্ণতার পরশ ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টা করা হয়েছে।

 

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার চেয়ারম্যান ও বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের সাবেক গবেষক ড.আলমগীর হোসেন। এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার ভাইস চেয়ারম্যান ও সাবেক কাউন্সিলর খোরশেদ আলম,নির্বাহী পরিচালক আসলাম হোসাইন,স্বাস্থ্য পরিচালক নাঈম মোর্শেদ,দপ্তর সম্পাদক আব্দুর রউফ, সিনিয়র কার্যনির্বাহী সদস্য জাহিদ হোসাইন, প্রাইমারি সহকারী শিক্ষক আহসান কবির জিতু, বেতগাড়ী ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি আবু বক্কর সিদ্দিক,সদস্য আবু মুসা মুন্না,সদস্য আবু বক্কর,সদস্য নূরসালাম,সদস্য নূর আলম, সদস্য ফিরোজ আহমেদ রবিন,সদস্য সাগর হোসেন,সদস্য রিয়াদ হাসান ও শাহরিয়ার জীম।

 

এ সময় বক্তারা বলেন,আপন সোশ্যাল ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর প্রচেষ্টা চালিয়ে আসছে। আমাদের বিশ্বাস, ছোট ছোট মানবিক উদ্যোগই বড় পরিবর্তনের পথ তৈরি করে। এরই ধারাবাহিকতায় আমরা বগুড়ার জেলার বিভিন্ন এলাকায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালনা করছি। এ উদ্যোগের মাধ্যমে সমাজে কিছুটা হলেও উষ্ণতা ও সহানুভূতির ছোঁয়া দিতে পেরে আমরা গর্বিত।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ