শিরোনাম
চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ৩নং কৈয়ারবিল ইউনিয়নবাসীর দোয়া চাইলেন দিদারুল ইসলাম এরফান পোরশায় মাদকবিরোধী অভিযানে স্থানীয় জনগনের সহায়তায় ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ও ৩২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ পোরশায় উৎসব মুখর পরিবেশে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের নতুন সেচ্ছাসেবী সদস্যদের নিয়ে ওরিয়েন্টেশন ও মোটিভেশনাল সেমিনার অনুষ্ঠিত সিলেটে সুজন মিয়া গ্রেপ্তার, বালুমহাল নিয়ে আগেও সংবাদ প্রকাশ সাংবাদিক জয়নালকে সাইবার সুরাক্ষা মামলা দিয়ে গ্রেপ্তার, সংবাদমাধ্যমের স্বাধীনতা প্রশ্নের মুখে সমরকন্দী ইসলামীক সাংস্কৃতিক ফোরাম বাংলাদেশের কাউন্সিল অনুষ্ঠিত সার্ক এডুকেশন কনক্লেভ অ্যান্ড অ্যাওয়ার্ড-২০২৬ বিশেষ অতিথি হিসেবে যোগ দিতে ভারত যাচ্ছেন এসজেএফ সেক্রেটারি জেনারেল মোঃ আবদুর রহমান।। দুর্গাপূজায় যানজট নিরসনে ঘাম ঝরাচ্ছেন টিআই-সার্জেন্টসহ ট্রাফিক পুলিশের সদস্যরা বিজিবি কর্তৃক মাদক দ্রব্য হেরোইন উদ্ধার। 
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন

শেখেরটেকে ফুটবল টুর্নামেন্টের ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জননেতা মাওলানা মোঃ জাহাঙ্গীর আলম

রিপোটারের নাম / ৮৭৫ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫

 

আব্দুল মাবুদ মোহাম্মদ ইউসুফ, মনোহরদী প্রতিনিধি : আগামীকাল (১৩জুন) শুক্রবার মনোহরদী উপজেলার শেখেরটেকে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই জমকালো আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নরসিংদী জেলা শাখার সহকারী সেক্রেটারি ও নরসিংদী-৪ (মনোহরদী-বেলাবো) আসনে জামায়াতে ইসলামী মনোনীত জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জননেতা মাওলানা মোঃ জাহাঙ্গীর আলম।

খেলাটি স্থানীয় ক্রীড়াপ্রেমী যুব সমাজের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে, যেখানে ফুটবলের প্রতি তরুণদের আগ্রহ ও সম্প্রীতির বন্ধনকে কেন্দ্র করে টুর্নামেন্টের আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা জাহাঙ্গীর আলম খেলার মাঠে যুব সমাজের সক্রিয়তা, শরীরচর্চা ও সুস্থ সংস্কৃতির বিকাশে খেলাধুলার ভূমিকা নিয়ে গুরুত্বারোপ করবেন বলে আয়োজকরা জানিয়েছেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, খেলার পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত থাকবেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন রাজনৈতিক-সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।


এই ক্যাটাগরির আরো সংবাদ

;