শিরোনাম
চন্দনাইশে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্তদের সনদ ও পুরস্কার বিতরণ সাতকানিয়ায় চাঁদা না দেওয়ায় সরকারি রাস্তা ব্লক করে বাড়ি নির্মাণে বাধা দেওয়ায় অভিযোগ পোরশায় উৎসবমুখর পরিবেশে শিক্ষার মানোন্নয়ন ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত। চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক সংবাদ সারাবেলার ৯ম বর্ষপূর্তি উদযাপন জমকালো আয়োজনে কক্সবাজার সমুদ্র সৈকতে সমরকন্দি ইসলামীক সাংস্কৃতিক ফোরামের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন কাল কক্সবাজারে অনুষ্ঠিত হবে সমরকন্দি ইসলামীক সাংস্কৃতিক ফোরামের অভিষেক অনুষ্ঠান  পোরশায় আকস্মিক শিলাবৃষ্টিতে ক্ষেতের সোনালী ধান ঝরে যাওয়ায় দিশেহারা কৃষক। পোরশায় কিশোরী ফুটবল দলের মাঝে খেলাধুলার সামগ্রী বিতরণ ইসলামী আদর্শ বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ: ২০২৭ সালের এসএসসিতে সেরা ফলাফলের প্রত্যয় চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ৩নং কৈয়ারবিল ইউনিয়নবাসীর দোয়া চাইলেন দিদারুল ইসলাম এরফান
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:১৭ অপরাহ্ন

পাটগ্রামে পৃথক অভিযানে ১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

রিপোটারের নাম / ২৫৭ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

 

এফ আই রানা , লালমনিরহাট জেলা প্রতিনিধি :  লালমনিরহাটের পাটগ্রামে পৃথক দুটি অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

সোমবার (১৭ আগস্ট) পাটগ্রাম থানা পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন,১. মো. মেরাজ হোসেন (২০), পিতা: মো. আব্দুল করিম ওরফে নরিম উদ্দিন,২. মো. রাসেল মিয়া (২৮), পিতা: মো. আলাউদ্দিন।

পুলিশ জানায়, মাদকমুক্ত পাটগ্রাম গড়ার লক্ষ্যে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালানো হয়। এ সময় মেরাজ হোসেন ও রাসেল মিয়ার কাছ থেকে ৫ পিস করে মোট ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং তাদের হাতেনাতে আটক করা হয়।

পাটগ্রাম থানা অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান,এ ঘটনায় আটক আসামিদের বিরুদ্ধে পাটগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আজ তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ

;