শিরোনাম
তালায় মাদকের তথ্য দেওয়ায় গ্রাম পুলিশকে পেটাল মাদক কারবারিরা, জিডি চন্দনাইশে খুনিয়া পাড়া ইয়াং সোসাইটির অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন  পোরশায় মাদকবিরোধী অভিযানে ০১ জন পেশাদার খুচরা মাদক ব্যবসায়ী গ্রেফতার-২৫০ গ্রাম গাঁজা জব্দ।  ইন্দোরে শুরু হলো ১৮তম ভারতীয় সাংবাদিকতা উৎসব ২০২৬: মূল ভাবনা ‘জেন-জি’, সম্মানিত সংবাদমাধ্যমের কিংবদন্তিরা। পোরশায় আদিবাসী সমাবেশ ও ত্রি-বার্ষিক সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত।     নীলফামারীতে বিজিবির অভিযানে ১৮ পিস ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক শিক্ষার গুণগত মানোন্নয়নের লক্ষে নিতপুর দারুস সুন্নাহ সিনিয়র ফাজিল মাদ্রাসায় এক মা সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত।  হাজরাকাটি ব্লাড ডোনার্স ক্লাবের ১ম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও আলোচনা সভা পোরশা উপজেলায় নতুন গাইনী ডাক্তারের যোগদান , রোগীদের পাশে থাকার অঙ্গীকার লালমনিরহাট ও ডিমলায় বিজিবির অভিযানে ১৭ লাখ টাকার চুইঝাল ও কাঠ জব্দ
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন

চন্দনাইশ জাফরাবাদ মাদ্রাসার অধ্যক্ষ থেকে জোর পূর্বক পদত্যাগ পত্র নেয়ার অভিযোগ 

রিপোটারের নাম / ৫৫৯ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৬ আগস্ট, ২০২৪

নিজস্ব প্রতিবেদকঃ চন্দনাইশ উপজেলার বৈলতলী জাফরাবাদ মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. আবদুল গফুর রেজভী থেকে জোর পূর্বক পদত্যাগ পত্রে স্বাক্ষর নিয়ে প্রতিষ্ঠান থেকে বের করে দিয়েছেন দুষ্কৃতিকারীরা। ২৫ আগস্ট (রবিবার) সকালে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন অধ্যক্ষ মাওলানা আবদুল গফুর রেজভী। এ ব্যাপারে তিনি চন্দনাইশ থানা, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে লিখিতভাবে অভিযোগ দায়ের করবেন বলে জানিয়েছেন। তিনি বলেন, প্রতিদিনের ন্যায় গত রবিবার সকাল সাড়ে ৮ টায় মাদ্রাসায় এসে ৯টায় অফিশিয়াল কার্যক্রম শুরু করেন। এ সময় ৫০/৬০ জন বহিরাগত লোকজন তার মাদ্রাসায় অনধিকার প্রবেশ করে সিসি ক্যামরার সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। শিক্ষকদের ভয়ভীতি প্রদর্শন করে জোর পূর্বক মোবাইল ফোন বন্ধ করে দিয়ে তার মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ সময় তারা পদত্যাগ পত্রে স্বাক্ষর করার জন্য চাপ সৃষ্টি করতে থাকে। তিনি অপরাগতা প্রকাশ করলে তারা তার সাথে দূর্ব্যবহার পূর্বক অস্ত্রের মূখে জিম্মি করে প্রাণ নাশের হুমকি দিয়ে পদত্যাগ পত্রে স্বাক্ষর নেয়। এ ব্যাপারে তিনি মোবাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেছেন এবং থানায় ৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৫০/৬০ জনের নামে  অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে ওসি (তদন্ত) যুযুৎসু যশ চাকমা বলেন, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা চট্টগ্রামে মিটিং-এ থাকায় সরাসরি লিখিত অভিযোগ দিতে পারেননি বলে জানান। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগম বলেছেন, তিনি বিষয়টি শুনেছেন এবং  ২৭ আগস্ট তাকে অফিসে এসে এ বিষয়ে সরাসরি কথা বলার জন্য বলেছেন বলে জানান।


এই ক্যাটাগরির আরো সংবাদ

;