শিরোনাম
চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ৩নং কৈয়ারবিল ইউনিয়নবাসীর দোয়া চাইলেন দিদারুল ইসলাম এরফান পোরশায় মাদকবিরোধী অভিযানে স্থানীয় জনগনের সহায়তায় ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ও ৩২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ পোরশায় উৎসব মুখর পরিবেশে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের নতুন সেচ্ছাসেবী সদস্যদের নিয়ে ওরিয়েন্টেশন ও মোটিভেশনাল সেমিনার অনুষ্ঠিত সিলেটে সুজন মিয়া গ্রেপ্তার, বালুমহাল নিয়ে আগেও সংবাদ প্রকাশ সাংবাদিক জয়নালকে সাইবার সুরাক্ষা মামলা দিয়ে গ্রেপ্তার, সংবাদমাধ্যমের স্বাধীনতা প্রশ্নের মুখে সমরকন্দী ইসলামীক সাংস্কৃতিক ফোরাম বাংলাদেশের কাউন্সিল অনুষ্ঠিত সার্ক এডুকেশন কনক্লেভ অ্যান্ড অ্যাওয়ার্ড-২০২৬ বিশেষ অতিথি হিসেবে যোগ দিতে ভারত যাচ্ছেন এসজেএফ সেক্রেটারি জেনারেল মোঃ আবদুর রহমান।। দুর্গাপূজায় যানজট নিরসনে ঘাম ঝরাচ্ছেন টিআই-সার্জেন্টসহ ট্রাফিক পুলিশের সদস্যরা বিজিবি কর্তৃক মাদক দ্রব্য হেরোইন উদ্ধার। 
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন

এশিয়ান গ্রীন বাংলাদেশ এর উদ্যোগে বিনামূল্যে গাছের চারা বিতরণ।

রিপোটারের নাম / ৬৯২ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৭ অক্টোবর, ২০২৩

 

এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন এর পরিবেশবাদী প্রজেক্ট এশিয়ান গ্রীন বাংলাদেশ এর উদ্যোগে পরিবেশের ভারসাম্য সচেতনতা রক্ষায় সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিনামূল্যে গাছের বিতরণ। ৬ অক্টোবর রোজ শুক্রবার বিআল ৪ ঘটিকায় চট্টগ্রাম প্রেসক্লাব চত্বতের এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে এশিয়ান গ্রীন বাংলাদেশ এর প্রধান সমন্বয়ক উৎপল কুমার দাশ এর পরিচালনায় এবং এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন মোঃ জাফর উল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক ধর্ম ও পানিসম্পদ প্রতিমন্ত্রী নাজিম উদ্দিন আল আজাদ। উক্ত কর্মসূচির উদ্বোধন করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও মহাসচিব মুহাম্মদ আলী। উদ্বোধনী বক্তব্যে মুহাম্মদ আলী বলেন, বর্তমান বিশ্বে যেভাবে জলবায়ুর প্রভাব বেড়ে চলছে তা বাস। সারা বিশ্বের জন্য অশনি সংকেত। তাই আমাদের সকলের উচিত হবে জলবায়ু প্রভাব মোকাবেলায় সচেতন হওয়া এবং বেশি বেশি গাছ রোপন করা। প্রধান অতিথির বক্তব্যে নাজিম উদ্দিন আল আজাদ বলেন, জলবায়ু প্রভাব এখন বিশ্বব‍্যাপী একটি আতঙ্কের নাম। তাই জলবায়ুর প্রভাব মোকাবেলায় বিশ্বের সকলকে কার্যকরী পদক্ষেপ নেওয়া খুবই জরুরী। এই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান রোটারিয়ান এস এম আজিজ, ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আরফান চৌধুরী আপেল, খাজা মুহিবুল্লাহ শান্তিপুরী, সংগঠক নোমান উল্লাহ বাহার, মোঃ ফয়সাল মুন প্রমূখ। পরিশেষে সাধারণ মানুষের মাঝে গাছের চারা বিতরণ করেন নেতৃবৃন্দ।


এই ক্যাটাগরির আরো সংবাদ

;