শিরোনাম
জোয়ারা খানখানাবাদ নূতন চন্দ্র উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন চন্দনাইশে মখলেছুর রহমান চৌধুরী-আলতাজ খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের পুরস্কার বিতরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা সমরকন্দী ইসলামীক সাংস্কৃতিক ফোরামের উদ্যোগে পহেলা বৈশাখ উদযাপন ও ঈদ পুনর্মিলনী চন্দনাইশ বৈলতলীতে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী মেলা ও বলি খেলা অনুষ্ঠিত উখিয়ায় বসতভিটা দখল নিয়ে বর্বর হামলা: নারী-পুরুষসহ আহত ৪ যোগ্য নেতৃত্বের খোঁজে কালিগঞ্জবাসী: পছন্দের শীর্ষে সাংবাদিক শামীম। প্রযুক্তি বনাম নৈতিকতা: এসএসসি পরীক্ষায় সিসি ক্যামেরা ও নকলমুক্ত আগামীর চ্যালেঞ্জ।। হাম টিকার অভাবে শিশু মৃত্যুর ঘটনায় সাবেক স্বাস্থ্য উপদেষ্টাসহ সংশ্লিষ্টদের ভূমিকা তদন্তের দাবি – এডব্লিউসিআরএফ রাশিয়ার ফার্স্ট সেক্রেটারীর সাথে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের সৌজন্যে সাক্ষাৎ ও ঈদ শুভেচ্ছা বিনিময় পোরশায় ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মাঝে ২৭০টি ছাগল বিতরণ। 
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনে আশাবাদী ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ

রিপোটারের নাম / ৪৩০ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৮ আগস্ট, ২০২৪

 

এইচটি বাংলা স্পোর্টস ডেস্ক : সময় যতই ঘনিয়ে আসছে ততই যেন শঙ্কা বাড়ছে। এরই মধ্যে বাংলাদেশে ভ্রমনে সতর্কতা জারি করেছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও ভারত। তবু আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনে আশাবাদী বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মলনে রোববার নারী টি–টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশে আয়োজনের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন আসিফ।

সূচি অনুযায়ী বাংলাদেশে নারী টি–টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার কথা আগামী ৩ অক্টোবর। ২০ আগস্টের মধ্যে আইসিসিকে নিশ্চিত করতে হবে বাংলাদেশের চূড়ান্ত প্রস্তুতির বিষয়ে। এ বিষয়ে আসিফ জানান, এটা নিয়ে আইসিসির সঙ্গে তাদের আলোচনা চলমান।

‘এটা আয়োজন করতে পারা আমাদের জন্য একটা ভালো মাইলফলক হবে। যেহেতু বাংলাদেশ একটা সংকটকাল পার করছে, একই সঙ্গে যারা আমাদের মেহমান হয়ে আসবে, তাদের নিরাপত্তা নিশ্চিত করাও আমাদের দায়িত্ব। সবকিছু বিবেচনায় এটা শুধু ক্রীড়া মন্ত্রণালয়ের মধ্যে সীমাবদ্ধ নেই; রাষ্ট্রীয় বিষয়।’

‘ড. মুহাম্মদ ইউনূস স্যার আছেন, নতুন স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন, সবার সঙ্গে কথা বলে আমরা একটা সিদ্ধান্ত নেব। এ ব্যাপারে আইসিসির সঙ্গে আমাদের আলোচনা চলমান আছে। আশা করি, দ্রুতই এ বিষয়ে একটা সিদ্ধান্ত জানাতে পারব।’

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) সংস্কারের ব্যাপারে ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘আমরা প্রথম থেকেই বলে আসছি সংস্কার করব পদ্ধতির, ব্যক্তির নয়। সিস্টেমটা যারা দুর্নীতিগ্রস্ত করেছে, তাদের পরিবর্তন আসবে—এটাও সুনিশ্চিত।’

‘আমরা বোর্ডে পরিবর্তনের ক্ষেত্রে মনোযোগ দিচ্ছি গঠনতন্ত্রের দিকে। যারা নতুন দায়িত্বে আসবে বা পাবে, গঠনতন্ত্রকে আরও গণতান্ত্রিকভাবে গড়ে তুলতে হবে; পাশাপাশি যে অনিয়ম, দুর্নীতিগুলো এত দিন হয়েছে, সেগুলোও প্রকাশ করতে হবে, যাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে নতুনভাবে সাজানো যায়। শুধু ক্রিকেট বোর্ড নয়, অন্য ফেডারেশনগুলোর ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য।’


এই ক্যাটাগরির আরো সংবাদ

License Activation

Enter your key to unlock the system.

Purchase New License

Don't have a key? Pay and submit the form below.

Amount: 0.00

Request Sent!

Order Submitted Successfully! We will contact you soon.

License Activation

Enter your key to unlock the system.

Purchase New License

Don't have a key? Pay and submit the form below.

Amount: 0.00

Request Sent!

Order Submitted Successfully! We will contact you soon.