শিরোনাম
সিলেটে সুজন মিয়া গ্রেপ্তার, বালুমহাল নিয়ে আগেও সংবাদ প্রকাশ সাংবাদিক জয়নালকে সাইবার সুরাক্ষা মামলা দিয়ে গ্রেপ্তার, সংবাদমাধ্যমের স্বাধীনতা প্রশ্নের মুখে সমরকন্দী ইসলামীক সাংস্কৃতিক ফোরাম বাংলাদেশের কাউন্সিল অনুষ্ঠিত সার্ক এডুকেশন কনক্লেভ অ্যান্ড অ্যাওয়ার্ড-২০২৬ বিশেষ অতিথি হিসেবে যোগ দিতে ভারত যাচ্ছেন এসজেএফ সেক্রেটারি জেনারেল মোঃ আবদুর রহমান।। দুর্গাপূজায় যানজট নিরসনে ঘাম ঝরাচ্ছেন টিআই-সার্জেন্টসহ ট্রাফিক পুলিশের সদস্যরা বিজিবি কর্তৃক মাদক দ্রব্য হেরোইন উদ্ধার।  তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে নেদারল্যান্ডস বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের ৩০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।  কৃষকদের সাথে প্রতারণা: পাটগ্রামে ভেজাল ভুট্টা বীজের গোডাউনে সিল, নেপথ্যে আল-আমিন তালায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলার সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে নিয়ে ফেসবুকে পোস্ট, নিন্দা
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন

গাজীপুরা পূর্বপাড়া বাইগারটেক  সমাজ কল্যাণ পরিষদের নতুন কমিটি গঠিত।

রিপোটারের নাম / ৫৬১ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪

 

বিশেষ প্রতিনিধি:  টঙ্গী গাজীপুরা পূর্বপাড়া বাইগারটেক সমাজ কল্যাণ পরিষদের নতুন কমিটি গঠিত হয়েছে। গত ২৬ অক্টোবর শনিবার সকাল ৯ ঘটিকায় গাজীপুরা বাইগারটেক মসজিদের দ্বিতীয় তলায় এলাকার প্রায় তিন শতাধিক বাড়িওয়ালার সামাজিক কল্যাণ সংগঠন “গাজীপুরা পূর্বপাড়া বাইগারটেক সমাজ কল্যাণ পরিষদ” এরবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় ।

 

পূর্বের কমিটির সভাপতি মনির হোসেন পলাশের সভাপতিত্বে প্রাথমিক পর্বে অনুষ্ঠিত এই বার্ষিক সাধারণ সভার দ্বিতীয় পর্বে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজ সেবক বেলায়েত হোসেন, অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন সাবেক কমিটির সহ-সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহমান।

 

সভায় বার্ষিক আয় ব্যয়ের হিসাব বিবরণী পেশ করেন সংগঠনের সাধারণ সম্পাদক হাবুল মিয়ার পক্ষে সংগঠনের সহ-সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহমান।

সভায় সবার সম্মতিক্রমে ভোটের মাধ্যমে সভাপতি, সেক্রেটারি এবং কোষাধক্ষ্য নির্বাচিত করা হয়।

 

সভাপতি পদে তিনজন প্রার্থী ছিলেন তার মধ্যে সর্বাধিক ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব মোঃ আবদুর রহমান।

সাধারণ সম্পাদক পদে দুইজন প্রার্থী ছিলেন তার মধ্যে

প্রভাষক সুমন মিয়া (শরীফ) সাধারণ সম্পাদক নির্বাচিত হন এবং কোষাধ্যক্ষ পদে দুজন প্রার্থীর মধ্যে শহিদুল ইসলাম হৃদয় কোষাধক্ষ্য পদে নির্বাচিত হন।

নির্বাচিত সভাপতি সেক্রেটারি কোষাধক্ষ্য আগামী তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবেন।

আগামী তিন বছরের জন্য এই কমিটি ঘোষণা করা হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ

;