শিরোনাম
আজ  বিশ্বজুড়ে পালিত হচ্ছে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আগামী ১৬ মে চাঁদপুর সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান দ্রুততম সময়ে ঢাকার সঙ্গে সিলেটের যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের কাজ শুরু করা হবে : প্রধানমন্ত্রী ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক সংঘাত ইতিমধ্যে শেষ হয়েছে : ডোনাল্ড ট্রাম্প  হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত করেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান শতাধিক সুবিধাবঞ্চিত শিশুর মাঝে এমআরটি ক্লাবের খেলনা সামগ্রী বিতরণ। পোরশায় উৎসব মুখর পরিবেশে মহান মে দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।  পাটগ্রামে ইহসান ইয়ুথ কর্তৃক কুরআন মাজিদ বিতরন আজ ঐতিহাসিক  মহান ‘মে দিবস’ চলতি বছরই ঢাকায় অনুষ্ঠিত হবে ‘সার্ক জার্নালিস্ট ফোরাম’ শীর্ষ সম্মেলন
রবিবার, ০৩ মে ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন

লালমনিরহাটের পাটগ্রামে ট্রেনে কাটা পড়ে নিহত -৪

রিপোটারের নাম / ৩৯৬ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪

 

এফ আই রানা , লালমনিরহাট জেলা প্রতিনিধি : লালমনিরহাটের পাটগ্রামে ট্রেনে কাটা পড়ে ৪ জনের মৃত্যু হয়েছে। সোমবার বিকেল সাড়ে ৫ টার দিকে উপজেলার জোংড়া ইউনিয়নের আলাউদ্দিন নগর স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

 

স্থানীয় বাসিন্দারা জানায়, বুড়িমারী থেকে ছেড়ে আসা সান্তাহারগামী করতোয়া এক্সপ্রেস ট্রেনটি

আলাউদ্দিন নগর রেলওয়ে স্টেশন অতিক্রম করার সময় রেললাইনে বসে থাকা লোকজনের উপর দিয়ে ট্রেনটি চলে যায় এতে ঘটনাস্থলে চারজন নিহত হয়েছে।

 

 

নিহতরা হলেন ওই ইউনিয়নের ইসলামপুর ১ নাম্বার ওয়ার্ডের বাসিন্দা, আজিজার রহমান (৬০), মকবুল হোসেন (৬২), মোবারক হোসেন (৬৫) এবং ২ নাম্বার ওয়ার্ডের বাসিন্দা আব্দুল ওয়াহাব মিয়া (৪৫)।

 

পরে এলাকাবাসী পুলিশ ও দমকল বাহিনীকে (ফায়ার সার্ভিস) দেয়। দমকল বাহিনীর সদস্যরা এসে পরে নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে পাটগ্রাম থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

 

পাটগ্রাম থানার পুলিশ উপ-পরিদর্শক (এসআই) বিভূতি ভূষণ রায় ব্রতী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি লালমনিরহাট রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে পরবর্তীতে তারা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ