শিরোনাম
তালায় ক্রয়কৃত জমিতে দোকানঘর নির্মাণে বাধা ও মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন দেশের যুবসমাজকে রাষ্ট্র পুনর্গঠন এবং ডেঙ্গু দমনে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী  লালমনিরহাটের পাটগ্রামে বিসমিল্লাহ ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্সে পীরে বাঙ্গাল সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ (মা.জি.আ) পাটগ্রাম সীমান্তে বিএসএফের ফাঁকা গুলি ও নৌকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পোরশা উপজেলায় ডাসকো ফাউন্ডেশনের আয়োজনে,একশন এইড বাংলাদেশের সহযোগিতায় কমিউনিটির শিশুদের আনন্দ উৎসব। পাটগ্রামে বিজিবির মামলায় ৪ বিএনপি নেতাসহ গ্রেপ্তার ৬ আগামী ২৫ সেপ্টেম্বর থেকে বড় পরিসরে শিশুদের হামের টিকা দেওয়ার কার্যক্রম শুরু হবে : স্বাস্থ্যমন্ত্রী ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ভারতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না প্রধানমন্ত্রী।
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন

চন্দনাইশে ১০ হাজার শীতার্তদের মাঝে এম এ তাহেরের শীতবস্ত্র বিতরণ

রিপোটারের নাম / ৪৫২ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের চন্দনাইশে ১০ হাজার শীতার্তদের মাঝে  সাজেদা ফাউন্ডেশনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়। গতকাল শুক্রবার উপজেলার এলাহাবাদ মাদ্রাসার মিলনায়তনে ফাউন্ডেশনের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান, সাঙ্গু গ্রুপে ব্যবস্থাপনা পরিচালক এম এ তাহেরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাবেক ক্রিকেটার কাজী হাবিবুল বাশার সুমন। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে সাবেক ক্রিকেটার সৈয়দ হালিম শাহ, বিজিসি ট্রাস্টের রেজিস্টার ড. এম এ সোয়েব। প্রভাষক মো. রেজাউল করিমের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন অধ্যক্ষ মাওলানা রফিকুল ইসলাম, উপাধ্যক্ষ মাওলানা অলি উল্লাহ, মোরশেদুল আলম, চন্দনাইশ প্রেসক্লাবের সভাপতি এড. মো. দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মুহাম্মদ এরশাদ, শিক্ষক আমজাদ হোসেন, আবদুল হালিম, জাহাঙ্গীর আলম প্রমুখ। সভায় সাবেক ক্রিকেটার সুমন বলেন, মানবতার জন্য জীবন গঠনের জন্য সমাজবদ্ধ মানুষ এবং সামাজিকতা একই সূত্রে গাঁথা। বিষয়টিকে ধারণ করে সামাজিক দায়বদ্ধতার আলোকে আর্তমানবতার সেবায় প্রতিবছরের ন্যায় সাজেদা ফাউন্ডেশনের পক্ষ থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ একটি মহৎ উদ্যোগ। তিনি এই উদ্যোগকে অব্যাহত রাখার অনুরোধ জানিয়েছেন। ফাউন্ডেশনের পক্ষ থেকে উত্তরবঙ্গে ২৫ হাজার , চন্দনাইশে ১০ হাজার ও পটিয়াতে ৫ হাজার হতদরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ

;