শিরোনাম
পোরশায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত পোরশায় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ বিএমএসএস’র কেন্দ্রীয় কমিটির সহকারী সম্পাদক নির্বাচিত হয়েছেন জাহাঙ্গীর আলম চৌধুরী পোরশায় মেইন সড়ক থেকে ইউনিয়ন পরিষদ ও স্কুল- আ্যান্ড কলেজে যাওয়ার রাস্তা বেহাল,দ্রুত সংস্কারের দাবি। পাটগ্রামে ওয়ারিয়র্স অফ জুলাই ফাউন্ডেশন এর উদ্যোগে মাসব্যাপী আন্ত: বিদ্যালয় প্রতিযোগিতা অনুষ্ঠিত পাটগ্রামে মৎস্য অধিদপ্তরের অভিযানে নিষিদ্ধ চায়না দোয়ারী জাল জব্দ চট্টগ্রামে দুর্যোগ ব্যবস্থাপনায় নতুন মাইলফলক: ৪১ ওয়ার্ড ডিজাস্টার রেসপন্স টিমের সমন্বয় সভা লালমনিরহাটের পাটগ্রামে ইমামকে হেনস্তার প্রতিবাদে মানববন্ধন চন্দনাইশে বন্যার্তদের খাদ্যদ্রব্য দিতে এসে কানাডা প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগ চন্দনাইশে বরমা ইউনিয়ন গাউসিয়া কমিটির উদ্যোগে বন্যাকবলিত ৩’শতাধিক পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন

বেলায়েত বুলুর মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল

রিপোটারের নাম / ৬৫৬ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ মে, ২০২৩

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল চট্টগ্রাম মহানগর শাখার সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু, সিনিয়র যুগ্ম সম্পাদক আলী মর্তুজা খান ও যুগ্ম সম্পাদক জমির উদ্দিন নাহিদ সহ গ্রেফতারকৃত সকল রাজবন্দীর মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করে খুলশী থানা, আকবরশাহ থানা, বায়েজিদ বোস্তামী থানা ও পাহাড়তলী থানা স্বেচ্ছাসেবক দল। আজ ৯মে বিকাল তিনটায় বিক্ষোভ মিছিল জমিয়াতুল ফালাহ মসজিদ মোড় থেকে শুরু হয়ে কাজীর দেউড়ি মোড়ে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এসময় নেতৃবৃন্দ বলেন, অবৈধ হাসিনা সরকার জনবিচ্ছিন্ন হয়ে আসন্ন পতন আতঙ্কে বিরোধীদলীয় নেতা কর্মীদের উপর নির্যাতন বাড়িয়ে দিয়েছেন। উচ্চ আদালতে জামিন থাকার পরেও নিন্ম আদালতে সরকারের আজ্ঞাবহ আদালতের মাধ্যমে নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করা অমানবিক ও হয়রানি ছাড়া কিছুই নয়। অবিলম্বে গ্রেফতারকৃত সকল রাজবন্দীর মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তি চাই।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক জহিরুল হক টুটুল, সহ সাধারণ সম্পাদক এমদাদুল হক স্বপন, আব্দুল হাই, শিল্প বিষয়ক সম্পাদক পারভেজ, কৃষি বিষয়ক সম্পাদক কামরুল ইসলাম, বায়েজিদ বোস্তামী থানার আহবায়ক সৈয়দ আলতাফ হোসেন, পাহাড়তলী থানার আহবায়ক আনিস উজ্জামান পাটোয়ারী টুটুল, খুলশী থানার আহবায়ক রায়হান আলম, সদস্য সচিব বিল্লাল হোসেন, আকবরশাহ থানার সদস্য সচিব তৌসিফ চৌধুরী, রাজিম উদ্দিন আকন্দ, নাছির উদ্দিন, ইকবাল হোসেন, মিন্টু, হানিফ, রিপন, জাহাঙ্গীর, জিয়া উদ্দিন রনি, সেলিম, পারভেজ, মোদাচ্ছের, সুজন, বাপ্পী, শুক্কুর ও ওসমান সহ নেতৃবৃন্দ।


এই ক্যাটাগরির আরো সংবাদ