শিরোনাম
ইরান তেল রপ্তানি করতে না পারলে মধ্যপ্রাচ্য তেল রপ্তানি করতে পারবে না পাটগ্রাম সীমান্তে আবারও পুশ ইনের চেষ্টা বিএসএফের :সতর্ক অবস্থানে বিজিবি পাটগ্রাম সীমান্তে ১০ জনকে পুশ ইন বিএসএফ এর, রুখে দিয়েছে বিজিবি-জনতা  যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের ওপর ইসরাইল নজরদারি চালাচ্ছে আশঙ্কা  ওয়াশিংটনের পাটগ্রাম পৌর আমির সোহেল রানাকে জড়িয়ে মিথ্যা তথ্য ছড়ানোর প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন নওগাঁ জেলার পোরশা উপজেলার নিতপুরে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক।  বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী মোট খেলাপি ঋণের ৯৪ শতাংশই মন্দ ঋণ ও আদায় অযোগ্য ঋণ । সব শপিং মল, মার্কেট ও দোকান সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। পাটগ্রামে ইসলামী আদর্শ বিদ্যানিকেতন ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হেলিকপ্টার -২০২৬ শিক্ষার্থীদের উচ্ছ্বাসে মুখর বৃত্তি প্রদান অনুষ্ঠিত
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন

হতাশা ভুলে ক্যারিবীয়দের সঙ্গে টি-টুয়েন্টি সিরিজে নামছে জ্যোতির দল ।

রিপোটারের নাম / ৩৪৯ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫

এইচটি  বাংলা স্পোর্টস ডেস্ক :  ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। তাতে ভারতের মাটিতে এবছর ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ হাতছাড়া হয়েছে লাল-সবুজদের। হতাশা ভুলে ক্যারিবীয়দের সঙ্গে টি-টুয়েন্টি সিরিজে নামছে নিগার সুলতানা জ্যোতির দল। টাইগ্রেস অধিনায়কের আশা, টি-টুয়েন্টিতে ভালো করে ওয়ানডের হতাশা কাটানো।

 

তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের প্রথমটিতে সোমবার রাতে ওয়ার্নার পার্কে স্বাগতিকদের মুখোমুখি হবেন জ্যাতি-রাবেয়ারা। বাংলাদেশ সময় ভোর ৪টায় শুরু হবে মাঠের লড়াই।
বিসিবির ভিডিও বার্তায় বাংলাদেশ অধিনায়ক জ্যোতি বলেছেন, ‘ওয়ানডে সিরিজ নিয়ে হতাশা তো আছে। দল হিসেবে আমরা ভালো খেলতে পারিনি। সুযোগ হাতছাড়া হয়ে গেছে। সেখান থেকে বেরিয়ে আসা কঠিন। প্রত্যেকের ইচ্ছা ছিল জয়ের। দ্বিতীয় ম্যাচ জেতার পর একটা আশা ছিল যেন সিরিজ জিততে পারি এবং বিশ্বকাপের টিকেট নিশ্চিত করতে পারি।’
দুর্ভাগ্যবশত সেটা করতে পারিনি। তাই পুরো দলই হতাশ। এখন আমাদের সামনে যেহেতু টি-টুয়েন্টি সিরিজ, আমাদের এখান থেকে যতটা দ্রুত সম্ভব বেরিয়ে আসতে হবে। যদি টি-টুয়েন্টি সিরিজে ভালো করতে পারি, সেটা দল হিসেবে আমাদের অনেক বেশি উজ্জীবিত করবে।’
‘ওয়ানডে সিরিজের পর আমার যেটা মনে হয়, দল হিসেবে এখানে গোছানো ক্রিকেট খেলাটা মূল। দল যে মানসিকভাবে একটু ডাউন আছে, সেখান থেকে বেরিয়ে আসতে একটা ভালো ফল পেতে হবে। আমাদের দলের যে মানসিক অবস্থা, সেটার উন্নতি করার একটা সুযোগ এখন। যেটা টি-টুয়েন্টি সিরিজে ভালো ক্রিকেট খেলার মাধ্যমেই হবে।’


এই ক্যাটাগরির আরো সংবাদ