শিরোনাম
ঢাকার সাবেক পুলিশ সুপারসহ ছয় পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত। পোরশায় মাদক সেবনের দায়ে যুবককে ৬ মাসের কারাদণ্ড দিল ভ্রাম্যমাণ আদালত পূর্ণভবা নদীতে নৌকাডুবি: শিশুসহ ১০৯ যাত্রী নিয়ে নৌকাডুবির ঘটনা, সুতি জালের উপকরণের সঙ্গে ধাক্কা।  তালায় মানবতা ফাউন্ডেশনের ২১ সদস্যের কার্যকরী কমিটি গঠন রংপুর ব্যাটালিয়ন- ৫১ বিজিবির অভিযানে ভারতীয় ষাঁড় ও ডিমলায় মাদকসহ আটক ১ যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর-শ্বাসরোধের অভিযোগ, স্বামী গ্রেপ্তার দক্ষিণ কোরিয়া খাদ্যবর্জ্য থেকে বায়োগ্যাস ও বিদ্যুৎ উৎপাদন করছে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় পাঁচজনের মৃত্যু। নওগাঁর পোরশায় ১০ কেজি গাজা সহ তিন জন বড় মাদক কারবারী গ্রেফতার।  পোরশায় উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরের উদ্যোগে ডেঙ্গু কিট হস্তান্তর।
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন

সেই ইলেকট্রিক চেয়ারে আমাকে বসানো হয়েছিল : মাওলানা রফিকুল ইসলাম 

রিপোটারের নাম / ৪২৫ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫

 

এইচটি বাংলা ডেস্ক : দেশের অন্যতম ইসলামি আলোচক মাওলানা রফিকুল ইসলাম মাদানি দাবি করেছেন তাকেও আয়নাঘর থেকে উদ্ধারকৃত সেই ইলেকট্রিক চেয়ারে বসানো হয়েছিল।

বুধবার (১২ ফেব্রুয়ারি) রাতে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের একটি ফেসবুক পোস্টের মন্তব্যের ঘরে তিনি এই দাবি করেন।

 

শিশু বক্তা খ্যাত রফিকুল ইসলাম মাদানি বলেন, এ ইলেক্ট্রিক চেয়ারে আমাকেও বসানো হয়েছিল। কসম করে বললেও কাফফারা দিতে হবে না, এ চেয়ারের কারণে কাশিমপুর ২ এ জাহাঙ্গীর ভাই নামে একজনকে দেখেছি সে স্মৃতি শক্তি হারিয়ে পাগল হয়ে গেছে।

তিনি আরও বলেন, খোকন ভাই নামে একজন আমার পাশের রুমে থাকত। তিনি পাগল হয়ে অল্প বয়সে মারা গেছে!

 

রফিকুল ইসলাম মাদানি আরও বলেন, ২ ফিট বাই ৪ ফিট জায়গার মধ্যেই থাকা আর টয়লেট। নড়াচড়া করতে পারতাম না, নামাজ পড়লে হাতের ২ পাশ দেয়ালে লাগতো!

 

রফিকুল ইসলাম মাদানির করা এই মন্তব্যে এখন পর্যন্ত সাড়ে ৪ হাজারেরও বেশি রিঅ্যাক্ট পড়েছে।

প্রসঙ্গত, উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার ওই ফেসবুক পোস্টে লেখেন, ২ ফিট বাই ৪ ফিট জায়গার মধ্যেই থাকা আর টয়লেট। এমন সেল ছিল ৯ টা। মাটিতে শুয়ে ঘুমানোর জায়গাটুকুও ছিল না।


এই ক্যাটাগরির আরো সংবাদ

;