শিরোনাম
কালিহাতীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ টাঙ্গাইলে মেধাবী শিক্ষার্থীদের স্বপ্নপূরণে মেধাবৃত্তির চেক বিতরণ সাপাহারে অ’বৈধ কারেন্ট ও রিং জাল পু’ড়িয়ে ধ্বং’স সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধানের মাতার ইন্তেকালে পাটগ্রাম প্রেসক্লাবের শোক বিহারে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক মিডিয়া সামিট-২০২৬ শক্তিশালী টাইফুন ‘দুজুয়ান’-এর আঘাতে জাপানে বিপর্যয় দুজনের মৃত্যু। জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ ঢাকার সাবেক পুলিশ সুপারসহ ছয় পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত। পোরশায় মাদক সেবনের দায়ে যুবককে ৬ মাসের কারাদণ্ড দিল ভ্রাম্যমাণ আদালত পূর্ণভবা নদীতে নৌকাডুবি: শিশুসহ ১০৯ যাত্রী নিয়ে নৌকাডুবির ঘটনা, সুতি জালের উপকরণের সঙ্গে ধাক্কা। 
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন

পাটগ্রামে তিস্তা বাঁচাও আন্দোলন সফল করতে বিএনপির বর্নাঢ্য র-্যালি

এফ আই রানা / ৮২৮ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫

তিস্তা মহা পরিকল্পনা বাস্তবায়ন ও তিস্তার পানির ন্যায্য হিস্যার দাবিতে আগামী ১৭ ও ১৮ ফেব্রুয়ারী ২ দিন ব্যাপি ৪৮ ঘন্টা লাগাতার কর্মসূচী দিয়েছে তিস্তা বাঁচাও আন্দোলন কমিটির আহবায়ক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।

 

আগামী ১৭ ও১৮ তারিখের তিস্তা বাঁচাও কর্মসুচী বাস্তবায়ন ও সাধারণ জনগনকে সম্পৃক্ত করতে বিএনপি নেতাকর্মীরা লিফলেট বিতরন, পথসভাসহ বিভিন্ন প্রচার প্রচারনা করছে তিস্তা অববাহিকার চারটি জেলায়।

সেই প্রচারণার অংশ হিসেবে ১৫ ফেব্রুয়ারী শনিবার লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা ও পৌর বিএনপি সমন্বয়ে এক বর্নাঢ্য র-্যালী বের করে পাটগ্রাম পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পাটগ্রাম চৌরাঙ্গী মোড়ে পথসভার মধ্যদিয়ে আজকের সভার সমাপ্তি ঘোষণা করেন।

 

উক্ত পথসভায় বক্তব্য রাখেন লালমনিরহাট ১ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী ব্যারিষ্টার হাসান রাজীব প্রধান, সদস্য জাতীয় নির্বাহী কমিটি বিএনপি। আরও বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি মোস্তফা সালাউজ্জামান ওপেল। এসময় বিএনপি সর্বস্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ

;