শিরোনাম
চন্দনাইশ উপজেলা ছাত্রদলের সভাপতি পদে ‘দুঃসময়ের কাণ্ডারি’ ফয়সাল সিকদার সোহানকে চান তৃণমূল কর্মীরা চন্দনাইশের হাশিমপুরে গাউসিয়া কমিটি ১নং ওয়ার্ডের ইউনিট শাখার ঈদ-এ মিলাদুন্নবী (দ:) মাহফিল চন্দনাইশের সাতবাড়িয়ায় আহলে বাইতে রাসূল (দ:)’র স্মরণে সুলতানে কারবালা মাহফিল ২৫ ও ২৬ জুন ব্রাজিলের জার্সিতে মোহনের শুভকামনা বার্তা চীনা অর্থায়নে পরিকল্পনা, দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু অগ্রাধিকার পাচ্ছে ইরান তেল রপ্তানি করতে না পারলে মধ্যপ্রাচ্য তেল রপ্তানি করতে পারবে না পাটগ্রাম সীমান্তে আবারও পুশ ইনের চেষ্টা বিএসএফের :সতর্ক অবস্থানে বিজিবি পাটগ্রাম সীমান্তে ১০ জনকে পুশ ইন বিএসএফ এর, রুখে দিয়েছে বিজিবি-জনতা  যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের ওপর ইসরাইল নজরদারি চালাচ্ছে আশঙ্কা  ওয়াশিংটনের পাটগ্রাম পৌর আমির সোহেল রানাকে জড়িয়ে মিথ্যা তথ্য ছড়ানোর প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন

মনোহরদীতে শীর্ষ স্থানীয় নেতাদের ঈদ আনন্দ ভাগাভাগি।

রিপোটারের নাম / ৩২৬ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৩১ মার্চ, ২০২৫

 

আব্দুল মাবুদ মোহাম্মদ ইউসুফ, মনোহরদী (নরসিংদী):  মনোহরদী পৌর ঈদগাহ মাঠে পবিত্র ঈদ-উল-ফিতরের নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। আজ সকাল থেকেই বিভিন্ন বয়সের মানুষ ঈদের নামাজ আদায় ও আনন্দ ভাগাভাগি করতে ঈদগাহ ময়দানে মিলিত হয়। সকাল ৮টায় মনোহরদী পৌর ঈদগাহ মাঠে মুসল্লিরা পবিত্র ঈদ-উল-ফিতর এর নামাজ আদায় করেন।

 

মনোহরদী পৌর ঈদগাহে নামাজের ইমামতি করেন আফতাবনগর মাদরাসার শায়খুল হাদীস মুফতি মোহাম্মদ আলী।

 

 

এসময় নামাজ আদায় করেন নরসিংদী-০৪ (মনোহরদী-বেলাব) আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সরদার সাখাওয়াত হোসেন বকুল, উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক এম. এ. মুহাইমিন আল জিহান, মনোহরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুল জব্বার, উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার (দোলন), উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা জাহাঙ্গীর আলম, মনোহরদী প্রেস ক্লাবের সভাপতি মো: আসাদুজ্জামান নূরসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।

 

এছাড়াও মনোহরদী উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে মুসল্লীরা নামাজ আদায় করেন। নামাজ ও মোনাজাত শেষে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সঙ্গে কোলাকুলি ও কুশলাদি বিনিময় করেন মুসল্লিরা।


এই ক্যাটাগরির আরো সংবাদ