শিরোনাম
পুলিশের ১৬ জন ডিআইজিকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। প্রবাসী বাংলাদেশিদের দায়িত্বশীল আচরণ, সততা ও নিয়মানুবর্তিতার মাধ্যমে জাপানের সঙ্গে সুসম্পর্ক আরও সুদৃঢ় করা সম্ভব : জামায়াতের আমীর আজ  বিশ্বজুড়ে পালিত হচ্ছে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আগামী ১৬ মে চাঁদপুর সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান দ্রুততম সময়ে ঢাকার সঙ্গে সিলেটের যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের কাজ শুরু করা হবে : প্রধানমন্ত্রী ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক সংঘাত ইতিমধ্যে শেষ হয়েছে : ডোনাল্ড ট্রাম্প  হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত করেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান শতাধিক সুবিধাবঞ্চিত শিশুর মাঝে এমআরটি ক্লাবের খেলনা সামগ্রী বিতরণ। পোরশায় উৎসব মুখর পরিবেশে মহান মে দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।  পাটগ্রামে ইহসান ইয়ুথ কর্তৃক কুরআন মাজিদ বিতরন
রবিবার, ০৩ মে ২০২৬, ১১:০৩ অপরাহ্ন

পঁচা গরুর মাংস ফ্রিজে স্টোক রাখার অপরাধে দোকান সিলগালা

রিপোটারের নাম / ২২৪ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২ এপ্রিল, ২০২৫

 

মোঃ সামছু উদ্দিন লিটন, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে জনপ্রিয় হাজী বিরিয়ানী হাউজে পঁচা গরুর মাংস ফ্রিজে স্টোক করে রাখায় দোকান সিলগালা করা হয়েছে।

 

নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিরিয়ানি হাউজ সিলগালা করেন ইউএনও ফজলুর রহমান।

 

ইউএনও অফিস সূত্রে জানা যায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলুর রহমান এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাফিজুল হক অভিযান চালিয়ে ৩০ কেজি পঁচা গরুর মাংস উদ্ধার করে। এসময় হাজী বিরিয়ানী হাউজকে ৩০ হাজার টাকা জরিমানা এবং দোকান সিলগালা করে দেওয়া হয়।

 

এদিকে ১শত কেজি গন্ডারের মাংস উদ্ধার এবং এই মাংসে হাজী বিরিয়ানী তৈরি করা হয় বলে ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় সৃষ্টি হয়।

 

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলুর রহমান জানান, গন্ডারের মাংস উদ্ধারের বিষয়টি মিথ্যা ও ভিত্তিহীন। হাজী বিরিয়ানি হাউজ ও হাজি কাচ্চি ঘর থেকে ৩০ কেজি পঁচা গরুর মাংস উদ্ধার করা হয়েছে। এর জন্য তাদের ৩০ হাজার টাকা জরিমানা এবং তিনটি দোকান সিলগালা করা হয়েছে ।


এই ক্যাটাগরির আরো সংবাদ